সূর্যের মতো শাশ্বত হোক পৃথিবীর ইতিহাস
দেখা হয়েছে: 13
Bangla Lyrics
সূর্যের মতো শাশ্বত হোক পৃথিবীর ইতিহাস
সাগরের মত নির্মল হোক জীবনের বিশ্বাস !
মিলন অভয় বাণী
পথের পাথেয় মানি
দু’চোখে নামুক নতুন দিনের নির্মেঘ নীলাকাশ !
আগুনের মত কখনো দারুণ
দীপ্ত দহন দানে
যা আছে বেদনা পুড়ে হোক সোনা
গহন গভীর প্রাণে ;
আলোর বন্যাধারা
ভাঙুক অন্ধ কারা
মুক্ত হাওয়ায় হৃদয় নিল যে বুক ভরা নিশ্বাস !!
Transliteration in English
surjer mato shashbat hok prithibir itihas sagrer mat nirmal hok jibner bishbas ! milan obhay bani pather pathey mani du’chokhe namuk natun diner nirmegh nilakash ! aguner mat kakhno darun dipt dahan dane ja ache bedna pure hok sona gahan gabhir prane ; alor banjadhara bhanguk ondh kara mukt haoay hriday nil je buk bhara nishbas !!