অলির ও কথা শুনে বকুল হাসে

দেখা হয়েছে: 455

Bangla Lyrics

অলির ও কথা শুনে বকুল হাসে
কই তাহার মত তুমি আমার কথা শুনে হাসো না তো।।

ধরার ও ধুলিতে যে ফাগুন আসে
কই তাহার মত তুমি আমার কাছে কভু আসো না তো।।

আকাশ পারে ঐ আনেক দূরে
যেমন করে মেঘ যায় গো উড়ে।

যেমন করে সে হাওয়ায় ভাসে
কই তাহার মত তুমি আমার স্বপ্নে কভু ভাসো না তো।।

চাঁদের আলোয় রাত যায় যে ভরে
তাহার মত তুমি কর না কেন ও গো ধন্য মোরে।

যেমন করে নীড়ে একটি পাখি
সাথীরে কাছে তার নেয় গো ডাকি

যেমন করে সে ভালবাসে
কই তাহার মত তুমি আমায় কভুও ভালবাসো না তো।।

Transliteration in English

olir o katha shune bakul hase
kai tahar mat tumi amar katha shune haso na to।।
dharar o dhulite je phagun ase
kai tahar mat tumi amar kache kabhu aso na to।।
akash pare oi anek dure
jeman kare megh jay go ure।
jeman kare se haoay bhase
kai tahar mat tumi amar sbapne kabhu bhaso na to।।
chader aloy rat jay je bhare
tahar mat tumi kar na ken o go dhanj more।
jeman kare nire ekti pakhi
sathire kache tar ney go daki
jeman kare se bhalbase
kai tahar mat tumi amay kabhuo bhalbaso na to।।