বিদেশ ঘুরে দেশে এলে
দেখা হয়েছে: 960
Bangla Lyrics
বিদেশ ঘুরে দেশে এলে
দশ গেরামের সোনার ছেলে
ভাই বন্ধু সবাই বলে জামা কাপড় আনছ নি
আর মা বলে আমার যাদু ফিরা আইছ নি।।
ধনির মাথায় মনি যেমন মায়ের কাছে ছেলে তেমন।
আদর ভরা ঐ বুকে মানিক হয়ে মিশে থাকে
ছেলের ভাল চায় যে সদাই মা অভাগিনী।।
নিজের পেটে ক্ষুধা রেখে অন্ন দেয় ছেলের মুখে।
ছেলের সুখে মা সুখী দুঃখে আবার হয় দুখী
মায়ের কাছে সন্তানেরা তাই চির ঋণী।।
Transliteration in English
bidesh ghure deshe ele dash geramer sonar chele bhai bandhu sabai bale jama kapar anach ni ar ma bale amar jadu phira aich ni।। dhanir mathay mani jeman mayer kache chele teman। adar bhara oi buke manik haye mishe thake cheler bhal chay je sadai ma obhagini।। nijer pete kshudha rekhe onn dey cheler mukhe। cheler sukhe ma sukhi duhkhe abar hay dukhi mayer kache santanera tai chir rini।।