কত যে তোমাকে বেসেছি ভালো

দেখা হয়েছে: 0

শিল্পী: সুবীর নন্দীঅ্যালবাম: উসিলাসুরকার: আলী হোসেনবিভাগ: ছায়াছবি

Bangla Lyrics

কত যে তোমাকে বেসেছি ভালো
সে কথা তুমি যদি জানতে
এই হৃদয় চিঁড়ে যদি দেখানো যেতো
আমি যে তোমার তুমি মানতে

ওই দু’টি চোখ যেন জলে ফোটা পদ্ম
যত দেখি তৃষ্ণা মেটে না
ভীরু দু’টি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে
হাসলেই ঝরে পরে জোছনা।।

আমি এই রূপ দেখে দেখে মরতে পারি
তেমনি পারি ওগো বাঁচতে
সে কথা তুমি যদি জানতে।।

ঐ কালো কেশ তুমি ছড়ালে যখন
মেঘেরাও পেলো যেন লজ্জা
আকাশের তারা গুলো বাসর সাজিয়ে দিলো
মধুময় হলো ফুলসজ্জা

ওগো এই রাত কভু যদি শেষ না হতো
জীবন বেলার শেষ প্রান্তে
সে কথা তুমি যদি জানতে।।

Transliteration in English

kat je tomake besechi bhalo
se katha tumi jadi jante
ei hriday chire jadi dekhano jeto
ami je tomar tumi mante
oi du’ti chokh jen jale phota padm
jat dekhi trishna mete na
bhiru du’ti baka thote purnima chad othe
haslei jhare pare jochna।।
ami ei rup dekhe dekhe marte pari
temni pari ogo bachte
se katha tumi jadi jante।।
oi kalo kesh tumi charale jakhan
megherao pelo jen lajja
akasher tara gulo basar sajiye dilo
madhumay halo phulasjja
ogo ei rat kabhu jadi shesh na hato
jiban belar shesh prante
se katha tumi jadi jante।।