আজ বরষার রূপ হেরি মানবের মাঝে–

দেখা হয়েছে: 25

Bangla Lyrics

আজ বরষার রূপ হেরি মানবের মাঝে–

চলেছে গরজি, চলেছে নিবিড় সাজে॥

হৃদয়ে তাহার নাচিয়া উঠিছে ভীমা,

ধাইতে ধাইতে লোপ ক’রে চলে সীমা,

কোন্‌ তাড়নায় মেঘের সহিত মেঘে

বক্ষে বক্ষে মিলিয়া বজ্র বাজে॥

পুঞ্জে পুঞ্জে দূরে সুদূরের পানে

দলে দলে চলে, কেন চলে নাহি জানে।

জানে না কিছুই কোন্‌ মহাদ্রিতলে

গভীর শ্রাবণে গলিয়া পড়িবে জলে,

নাহি জানে তার ঘনঘোর সমারোহে

কোন্‌ সে ভীষণ জীবন মরণ রাজে॥

Transliteration in English

aj    barshar rup heri manber majhe–
chaleche garji, chaleche nibir saje॥
hridye tahar nachiya uthiche bhima,
dhaite dhaite lop k’re chale sima,
kon tarnay megher sahit meghe
bakshe bakshe miliya bajr baje॥
punje punje dure sudurer pane
dale dale chale, ken chale nahi jane।
jane na kichui kon mahadritle
gabhir shrabne galiya paribe jale,
nahi jane tar ghanghor samarohe
kon se bhishan jiban maran raje॥