গুল-বাগিচার বুলবুলি আমি রঙিন প্রেমের গাই গজল (হায়)

দেখা হয়েছে: 48

Bangla Lyrics

গুল-বাগিচার বুলবুলি আমি

রঙিন প্রেমের গাই গজল (হায়)

অনুরাগের লাল শারাব মোর

চক্ষে ঝলে ঝলমল (হায়)।

আমার গানের মদির ছোঁয়ায়

গোলাপ কুঁড়ির ঘুম টুটে যায়

সে গান শুনে প্রেম-দীওয়ানা

কবির আঁখি ছলছল (হায়)।

লাল শিরাজীর গেলাস হাতে

তন্নী সাকী পড়ে ঢুলে

আমার গানের মিঠা পানির

লহর বহে নহর-কুলে।

ফুটে ওঠে আনারকলি

নাচে ভ্রমর রং-পাগল (হায়)।

সে সুর শুনে দিশেহারা

ঝিমায় গগন ঝিমায় তারা

চন্দ্র জাগে তন্দ্রাহারা

বনের চোখে শিশির-জল (হায়)।।

Transliteration in English

gul-bagichar bulbuli ami
rangin premer gai gajal (hay)
onurager lal sharab mor
chakshe jhale jhalamal (hay)।
amar ganer madir choay
golap kurir ghum tute jay
se gan shune prem-dioana
kabir akhi chalachal (hay)।
lal shirajir gelas hate
tanni saki pare dhule
amar ganer mitha panir
lahar bahe nahar-kule।
phute othe anarakli
nache bhramar rang-pagal (hay)।
se sur shune dishehara
jhimay gagan jhimay tara
chandr jage tandrahara
baner chokhe shishir-jal (hay)।।

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“গুল-বাগিচার বুলবুলি আমি রঙিন প্রেমের গাই গজল (হায়)” গানটি কে গেয়েছেন?
“গুল-বাগিচার বুলবুলি আমি রঙিন প্রেমের গাই গজল (হায়)” গানটির শিল্পী: অঞ্জলি মুখোপাধ্যায়অঞ্জলি মুখোপাধ্যায় এর আরও বাংলা গানের কথা দেখুন।
“গুল-বাগিচার বুলবুলি আমি রঙিন প্রেমের গাই গজল (হায়)” কোন বিভাগের গান?
এই গানটি নজরুল গীতি বিভাগের অন্তর্গত। নজরুল গীতি বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“গুল-বাগিচার বুলবুলি আমি রঙিন প্রেমের গাই গজল (হায়)” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।