কবি নজরুল ইসলাম রচিত কিছু কীর্তন ও ভজন গান | Bhajan and Kirton Song writen by Najrul Islam

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

কবি নজরুল ইসলাম রচিত কিছু কীর্তন ও ভজন গান

Bhajan and Kirton Song writen by Najrul Islam

আমি কি সুখে

ওরে নীল যমুনার জল

কেন প্রেম-যমুনা

গাহ নাম অবিরাম

গোঠের রাখাল

জগতের নাথ কর পার হে

জাগো জাগো শঙ্খ চক্র

ফুটিল মানস

বনে যায় আনন্দ-দুলাল

বিজন গোঠে কে রাখাল

ব্রজ–গোপী খেলে হোরি

মম মধুর মিনতি

হে গোবিন্দ

হে মাধব

হারিয়ে গেছে ব্রজের কানাই

সখী সে হরি কেমন বল

সখী সাজায়ে রাখ লো

সখী আমি না হয়

শ্যামসুন্দর গিরিধারী

 

আমি কি সুখে

আমি কি সুখে লো গৃহে রব
সখী গো,
আমার শ্যাম হলো যদি যোগী
ওলো সখী আমিও যোগিনী হব।

আমি যোগিনী হব,
শ্যাম যে তরুর তলে বসিবে লো ধ্যানে
সেথা অঞ্চল পাতি’ রব,
আমার বঁধুর পথের ধূলি হব
আমায় চলে যেতে দলে যাবে
সেই সুখে লো ধূলি হব।

সখী গো,
আমি আমার সুখের গোধূলি বেলার
রঙে রঙে তারে রাঙাইব,
তার গেরুয়া রাঙা বসন হয়ে
জড়াইয়া রব দিবস যামী।

সখী গো,
সখী আমার কঠিন এ রূপ হবে
রুদ্রাক্ষেরই মালা,
তার মালা হয়ে ভুলব আমার
পোড়া প্রাণের জ্বালা।
আমার এ দেহ পোড়ায়ে
হইব চিতা ছাই,
মাখিবে যোগী মোর
পুড়িব সেই আশায়।
পোড়ার কি আর বাকি আছে,
আমার শ্যাম গেছে যোগী হয়ে
ছায়া শুধু পড়ে আছে।

ওরে নীল যমুনার জল

ওরে নীল যমুনার জল
বল রে মোরে বল, কোথায় ঘনশ্যাম,
আমার কৃষ্ণ ঘনশ্যাম।
আমি বহু আশায় বুক বেঁধে যে এলাম,
এলাম ব্রজ ধাম।

তোর কোন কূলে, কোন বনের মাঝে
আমার কানুর বেণু বাজে,
আমি কোথায় গেলে শুনতে পাব
রাধা রাধা নাম।

আমি শুধাই ব্রজের ঘরে ঘরে
কৃষ্ণ কোথায় বল,
কেন কেউ কহেনা কথা
হেরি সবার চোখে জল।

বল রে আমার শ্যামল কোথায়
কোন মথুরায় কোন দ্বারকায়,
বাজে বৃন্দাবনের কোন পথে তাঁর
নূপুর অবিরাম।

কেন প্রেম-যমুনা

কেন প্রেম-যমুনা আজি হলো অধীর,
দোলে টলমল রহে না স্থির।

মানে না বারণ উথলে বারি
ভাসালো কুল-লাজ রুধিতে নারি,
সখী ডাক শুনেছে সে কার মুরলীর।

গাহ নাম অবিরাম

গাহ নাম অবিরাম, কৃষ্ণনাম কৃষ্ণনাম,
মহাকাল যে নামের করেন প্রাণায়াম।

যে নামের গুণে কংস-কারার খোলে দ্বার
বসুদেব যে নামে যমুনা হলো পার,
যে নাম মায়ায় হলো তীর্থ ব্রজধাম
গাহ নাম অবিরাম, কৃষ্ণনাম কৃষ্ণনাম।

দেবকীর বুকের পাষাণদলে
যে নাম দোলে যশোদার কোলে,
যে নাম লয়ে কাঁদে রাই রাসময়ী
কুরুক্ষেত্র যে নামে হলো পান্ডব জয়ী,
গোলোকের নারায়ণ ভূলোকের রাধাশ্যাম
গাহ নাম অবিরাম, কৃষ্ণনাম কৃষ্ণনাম।

গোঠের রাখাল

গোঠের রাখাল, বলে দে রে কোথায় বৃন্দাবন।
যথা, রাখাল–রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ।।
যথা দিনে রাতে মিলন–রাসে
চাঁদ হাসে রে চাঁদের পাশে,
যার পথের ধূলায় ছড়িয়ে আছে শ্রীহরি–চন্দন।।
যথা কৃষ্ণ–নামের ঢেউ ওঠে রে সুনীল যমুনায়,
যার তমাল–বনে আজো মধুর কানুর নূপুর শোনা যায়।
আজো যাহার কদম ডালে
বেণু বাজে সাঁঝ–সকালে,
নিত্য লীলা করে যথা মদন–মোহন।।

জগতের নাথ কর পার হে

জগতের নাথ কর পার হে,
মায়া-তরঙ্গে টলমল তরণী
অকুল ভব পারাবার হে।

নাহি কাণ্ডারী, ভাঙা মোর তরী
আশা নাই কূলে উঠিবার,
আমি গুণহীন ব’লে করো যদি হেলা
শরণ লইব তবে কার, বলো কার হে।

সংসারের এই ঘোর পাথারে
ছিল যারা প্রিয় সাথী,
একে একে তারা ছাড়িয়া গেল, হায়
ঘনাইল যেই দুখ-রাতি।

ধ্রুবতারা হয়ে তুমি জ্বালো
অসীম আঁধারে প্রভু আশার আলো,
তোমার করুণা বিনা, হে দীনবন্ধু
পারের আশা নাহি আর।

জাগো জাগো শঙ্খ চক্র

জাগো জাগো শঙ্খচক্রগদাপদ্মধারী,
জাগো শ্রীকৃষ্ণ, কৃষ্ণাতিথি তিমির-অপসারী
জাগো জাগো শঙ্খ চক্র গদাপদ্মধারী।

ডাকে বসুদেব দেবকী ডাকে
ঘরে ঘরে নারায়ণ তোমাকে,
ডাকে বলরাম, শ্রীরাম সুদাম
ডাকিছে যমুনাবারি,
জাগো জাগো শঙ্খ চক্র গদাপদ্মধারী।

হরি হে তোমায় সজল নেত্রে
ডাকে পান্ডব কুরুক্ষেত্রে,
দুঃশাসন-সভায় দ্রৌপদী
ডাকিছে লজ্জাহারী।
মহাভারতের হে মহাদেবতা
জাগো জাগো আনো আলোর বারতা,
ডাকিছে গীতা শ্লোক-অনাগতা
বিশ্বের নরনারী,
জাগো জাগো শঙ্খ চক্র গদাপদ্মধারী।

ফুটিল মানস

ফুটিল মানস মাধবী কুঞ্জে,
প্রেম কুসুম পুঞ্জে-পুঞ্জে,
মাধব তুমি এস হে
হে মধু পিয়াসী, চপল মধুপ,
হৃদে এস, হৃদয় এসে হে
নীল মাধব তুমি এস হে।

তুমি আসিলে না বলি শ্যামরাই
অভিমানে ফুল লুটায় ধুলায়,
মাধব তুমি এস হে,
নীল মাধব তুমি এস হে,
বনমালী বোনে বনফুলহার
হায় শুকাইয়া যায় আঁখিজলে তার
জিয়াইয়া রাখি কত আর,
বনমালী বোনে বনফুলহার।

এস গোপন পায়ে,
চিতচোর, এস গোপন পায়ে
যেমন নবনী চুরি ক’রে খেতে,
এস শ্যাম সেই গোপন পায়ে,
চিতচোর, এস গোপন পায়ে।

না হয় নুপুর খুলিয়ো,
শ্যামের যমুনার ক্ষীরনীরে,
বাঁশরীর তানে না হয় লহরী না তুলিও,
না হয় নুপুর খুলিয়ো।

যেমন নীরবে ফোটে ফুল,
যেমন নীরবে রেঙে ওঠে
সন্ধ্যাগগন ফুল,
যেমন নীরবে ফোটে ফুল।
এস তেমনি গোপন পায়ে
অনুরাগভাষাহরি চন্দন শুকায়ে যায়
এস গোপন পায়ে,
আর রহিতে নারী, এস হৃষিকেশ শ্যামরাই
এস গোপন পায়ে।

বনে যায় আনন্দ-দুলাল

বনে যায় আনন্দ-দুলাল,
বাজে চরণে নূপুরের রুনুঝুনু তাল
বনে যায়, গোঠে যায়,
ও কি নন্দ-দুলাল, ও কি ছন্দ-দুলাল
ও কি নন্দন-পথ-ভোলা নৃত্য-গোপাল।

বেণু-রবে ধেনুগণ আগে যেতে পিছে চায়
ভক্তের প্রাণ গ’লে উজান বহিয়া যায়,
এলো গোপনে দেখিতে এলো দেবতারি দল (তায়)
হয়ে কদম তমাল, নৃত্য-গোপাল।

ব্রজ-গোপিকার প্রাণ তার চরণে নূপুর
শ্রীমতী রাধিকা তার বাঁশরির সুর,
সে যে ত্রিলোকের স্বামী তাই ত্রিভঙ্গ-রূপ
করে বিশ্বের রাখালি সে চির-রাখাল।

বিজন গোঠে কে রাখাল

বিজন গোঠে কে রাখাল বাজায় বেণু,
আমি সুর শুনে তা’র বাউল হয়ে এনু, গো।

ঐ সুরে পড়ে মনে কোন সুদুর বৃন্দাবনে
যেত নন্দ-দুলাল ব্রজ-গোপাল বাজিয়ে বেণুবনে,
পথে লুটতো কেঁদে গোপবালা, ভুলতো তৃণ-ধেণু গো
কেঁদে ভুলতো তৃণ-ধেণু।

কবে নদীয়াতে গোরা
ও ভাই, ডেকেছিল এমনি সুরে, এমনি পাগল-করা,
কেঁদে ডাকতো বৃথাই শচীমাতা, সাধতো বসুন্ধরা
প্রেমে গ’লে যত নর-নারী যাচতো পদ-রেণু গো,
তারা যাচতো পদ-রেণু।

ব্রজ–গোপী খেলে হোরি

ব্রজ–গোপী খেলে হোরি
খেলে আনন্দ নবঘন শ্যাম সাথে।

পিরীতি–ফাগ মাখা গোরীর সঙ্গে
হোরি খেলে হরি উন্মাদ রঙ্গে,
বসন্তে এ কোন্ কিশোর দুরন্ত
রাধারে জিনিতে এলো পিচ্‌কারি হাতে।

গোপীনিরা হানে অপাঙ্গ খর শর ভ্রুকুটি ভঙ্গ
অনঙ্গ আবেশে জর জর থর থর শ্যামের অঙ্গ।

শ্যামল তনুতে হরিত কুঞ্জে
অশোক ফুটেছে যেন পুঞ্জে পুঞ্জে,
রঙ–পিয়াসি মন ভ্রমর গুঞ্জে
ঢালো আরো ঢালো রঙ প্রেম–যমুনাতে।

মম মধুর মিনতি

মম মধুর মিনতি শোন ঘনশ্যাম গিরিধারী,
কৃষ্ণমুরারী, আনন্দ ব্রজে তব সাথে মুরারি।।
যেন নিশিদিন মুরলী-ধ্বনি শুনি
উজান বহে প্রেম-যমুনারি বারি
নূপুর হয়ে যেন হে বনচারী
চরণ জড়ায়ে ধরে কাঁদিতে পারি।।

শ্যামসুন্দর গিরিধারী

শ্যামসুন্দর গিরিধারী
মানস-মধুবনে মধুমাধবী সুরে,
মূরলী বাজাও বনচারী।

মধুরাতে হে হৃদয়েশ
মাধবী চাঁদ হয়ে এস,
হৃদয়ে তুলিও ভাবেরই উজান
রস যমুনা বিহারী।

অন্তর-মন্দিরে প্রীতি-ফুলশয্যায়
বিলাস করো লীলা বিলাসী,
আঁখির প্রদীপ জ্বালি
শিয়রে জাগিয়া রব,
শ্যাম তব রূপ পিয়াসী।

কত সাধ আশা গেল ঝরিয়া
পরো তাই গলে মালা করিয়া,
নূপুর হইব তব চরণে
গাঁথি মম নয়নের বারি ।

সখী আমি না হয়

সখী আমি না হয় মান করেছিনু
তোরা তো সকলে ছিলি,
ফিরে গেল হরি, তোরা পায়ে ধরি
কেন নাহি ফিরায়িলি?

তাঁরে ফিরায়ে যে পায়ে ধরি
ফিরায়ে যে পায়ে ধরি,
তার পায়ে-পায়ে ফেরেন হরি।
করি হরি মান অভিমান তারে,
কেন নাহি ফিরায়িলি।

সখী, তোরা তো হরির স্বভাব জানিস
তাঁর স্বভাবের চেয়ে পরভাব বেশি,
তোরা তো হরির স্বভাব জানিস।
তাঁর স্বভাব জেনেও রহিলি স্বভাবে
ডাকলিনা পরবোধে,
তোদের পরম পুরুষ পরবোধ হলো
ডাকলি না পরবোধে।
তারে প্রবোধ কেন দিলি নে সই
তোরা তো চিনিস হরিরে,
ডাকলি না পরবোধে।

হরি প্রহরী হইয়া রহিত রাধার
ঈষৎ অনুরোধে,
তারে অনুরোধ কেন করলি নে সই,
ডাকলি না পরবোধে।
সখী, তোরা তো রাধার অনুবর্তিনী
তোরা যে রাধার অনুরাধা,
ডাকলি না পরবোধে।

সখী সাজায়ে রাখ লো

সখী সাজায়ে রাখ লো পুষ্প-বাসর
তেমনি করিয়া তোরা,
কে জানে কখন আসিবে ফিরিয়া
গোপিনীর মনচোরা।

সে কি ভুলিয়া থাকিতে পারে,
তার চিরদাসী রাধিকারে,
কত ঝড়-ঝঞ্ঝায়-বাদল-নিশীথে
এসেছে সে অভিসারে।

সখী, বন হতে তুলে আন আধ-ফোটা বনফুল
পাপিয়ার কলতানে ভাসিবে ব্রজকুল,
চাঁপার কণিকা এনে নূপুর বেঁধে রাখ
তেমনি তমাল ডালে ঝুলনা বাঁধা থাক।

বেঁধে রাখ লো, ঝুলনা তেমনি,
বেঁধে রাখ লো।

সখী যোগিনীর বেশ ছাড়িয়া আবার ধরিব নীলাম্বরী
মথুরা ত্যাজিয়া, ব্রজে কি আবার আসিবে কিশোর হরি?
ফিরে আসবে কিশোর নটবর, ফিরে আসবে
হরিপদ রসলোভী নিরানন্দ ব্রজকুল আনন্দে ভাসবে।

সখী সে হরি কেমন বল

সখী সে হরি কেমন বল,
নাম শুনে যার এত প্রেম জাগে
চোখে আনে এত জল।

সে কি আসে এই পৃথিবীতে
গাহি রাধা নাম বাঁশুরিতে,
যার অনুরাগে বিরহ-যমুনা
হয়ে ওঠে চঞ্চল।

তারে কি নামে ডাকিলে আসে
কোন রূপ, কোন গুণ পাইলে সে
রাধাসম ভালোবাসে।

সখী শুনেছি সে নাকি কালো
জ্বালে কেমনে সে এত আলো,
মায়া ভুলাইতে মায়াবী সে নাকি
করে গো মায়ার ছল।

হারিয়ে গেছে ব্রজের কানাই

হারিয়ে গেছে ব্রজের কানাই
দ্বারাবতীর দেশে,
তাই সারা গোকুল কেঁদে আকুল
চোখের জলে ভেসে।

তার হাতে সেথা নাই রে বেনু
সেথা নাই মধুবন, নাই রে ধেনু,
নাই সে বাঁকা শিখিপাখা
শ্যামের চাঁচর কেশে।

তার কোমল অঙ্গে লাগত ব্যথা
রাখলে বুকে করে,
কোন পাষাণ তারে বসিয়েছে রে
সিংহাসনের ‘পরে।

মোদের মদনমোহন শ্যামে
আন ফিরিয়ে ব্রজধামে,
ওরে বৃন্দাবনের গোপালকে কি
মানায় রাজার বেশে।

হে মাধব

হে মাধব, হে মাধব, হে মাধব
তোমারে প্রাণের বেদনা কব,
তোমারি স্মরণ লব।

সুখের সাগরে লহরী সমান
হিল্লোলী ওঠে যেন তব নামগান,
দূঃখে শোকে কাঁদে যবে প্রাণ
যেন নাম না ভুলি তব।

তুমি ছাড়া বিশ্বে কাহার কাছে
এ প্রাণ যেন কিছু নাহি যাচে,
হে মাধব, হে মাধব।

যেন তোমারি অধিক কেহ প্রিয় নাহি হয়
বিশ্বভুবন যেন হেরি তুমি-ময়,
কলঙ্ক-লাঞ্ছনা শত বাধা বয়
তব প্রেমে সকলি সব।

হে গোবিন্দ

হে গোবিন্দ রাখ চরণে
মোরা তব চরণে শরণাগত
তব চরণে শরণাগত,
আশ্রয় দাও আশ্রিতজনে,
হে গোবিন্দ রাখ চরণে।

গঙ্গা ঝরে যে শ্রীচরণ বেয়ে
কেন দু:খ পাই সে চরণ চেয়ে,
এ তৃ-তাপ জ্বালা হর হে শ্রীহরি
চাহ তবে কনক-নয়নে।

ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরায়
তোমার দুয়ারে হাত পাতিল যে,
ফিরাবে কি ফিরাবে কি তুমি তায়?
তব চরণ ধরিয়া ডুবে মরি যদি
রবে কলঙ্ক ভুবনে।

মোরা তব চরণে শরণাগত
আশ্রয় দাও আশ্রিতজনে
হে গোবিন্দ রাখ চরণে।

Transliteration in English

kabi najrul islam rachit kichu kirtan o bhajan gan


Bhajan and Kirton Song writen by Najrul Islam


ami ki sukhe


ore nil jamunar jal


ken prem-jamuna


gah nam obiram


gother rakhal


jagter nath kar par he


jago jago shangkh chakr


phutil manas


bane jay anand-dulal


bijan gothe ke rakhal


braj–gopi khele hori


mam madhur minti


he gobind


he madhab


hariye geche brajer kanai


sakhi se hari keman bal


sakhi sajaye rakh lo


sakhi ami na hay


shjamsundar giridhari


 










Table of Contents






Toggle



















ami ki sukhe



ore nil jamunar jal



ken prem-jamuna



gah nam obiram



gother rakhal



jagter nath kar par he



jago jago shangkh chakr



phutil manas



bane jay anand-dulal



bijan gothe ke rakhal



braj–gopi khele hori



mam madhur minti



shjamsundar giridhari



sakhi ami na hay



sakhi sajaye rakh lo



sakhi se hari keman bal



hariye geche brajer kanai



he madhab



he gobind








ami ki sukhe




ami ki sukhe lo grihe rab

sakhi go,

amar shjam halo jadi jogi

olo sakhi amio jogini hab।


ami jogini hab,

shjam je tarur tale basibe lo dhjane

setha onchal pati’ rab,

amar badhur pather dhuli hab

amay chale jete dale jabe

sei sukhe lo dhuli hab।


sakhi go,

ami amar sukher godhuli belar

range range tare rangaib,

tar geruya ranga basan haye

jaraiya rab dibas jami।


sakhi go,

sakhi amar kathin e rup habe

rudraksherai mala,

tar mala haye bhulab amar

pora praner jbala।

amar e deh poraye

haib chita chai,

makhibe jogi mor

purib sei ashay।

porar ki ar baki ache,

amar shjam geche jogi haye

chaya shudhu pare ache।













ore nil jamunar jal




ore nil jamunar jal

bal re more bal, kothay ghanshjam,

amar krishn ghanshjam।

ami bahu ashay buk bedhe je elam,

elam braj dham।


tor kon kule, kon baner majhe

amar kanur benu baje,

ami kothay gele shunte pab

radha radha nam।


ami shudhai brajer ghare ghare

krishn kothay bal,

ken keu kahena katha

heri sabar chokhe jal।


bal re amar shjamal kothay

kon mathuray kon dbarkay,

baje brindabner kon pathe tar

nupur obiram।






ken prem-jamuna




ken prem-jamuna aji halo odhir,

dole talamal rahe na sthir।


mane na baran uthle bari

bhasalo kul-laj rudhite nari,

sakhi dak shuneche se kar murlir।






gah nam obiram




gah nam obiram, krishnnam krishnnam,

mahakal je namer karen pranayam।


je namer gune kangs-karar khole dbar

basudeb je name jamuna halo par,

je nam mayay halo tirth brajdham

gah nam obiram, krishnnam krishnnam।


debkir buker pashanadle

je nam dole jashodar kole,

je nam laye kade rai rasamyi

kurukshetr je name halo pandab jayi,

goloker narayan bhuloker radhashjam

gah nam obiram, krishnnam krishnnam।






gother rakhal




gother rakhal, bale de re kothay brindaban।

jatha, rakhal–raja gopal amar khele onukshan।।

jatha dine rate milan–rase

chad hase re chader pashe,

jar pather dhulay chariye ache shrihri–chandan।।

jatha krishn–namer dheu othe re sunil jamunay,

jar tamal–bane ajo madhur kanur nupur shona jay।

ajo jahar kadam dale

benu baje sajh–sakale,

nitj lila kare jatha madan–mohan।।













jagter nath kar par he




jagter nath kar par he,

maya-tarngge talamal tarni

okul bhab parabar he।


nahi kandari, bhanga mor tari

asha nai kule uthibar,

ami gunhin b’le karo jadi hela

sharan laib tabe kar, balo kar he।


sangsarer ei ghor pathare

chil jara priy sathi,

eke eke tara chariya gel, hay

ghanail jei dukh-rati।


dhrubtara haye tumi jbalo

osim adhare prabhu ashar alo,

tomar karuna bina, he dinabndhu

parer asha nahi ar।






jago jago shangkh chakr




jago jago shangkhachakragdapadmdhari,

jago shrikrishn, krishnatithi timir-opsari

jago jago shangkh chakr gadapadmdhari।


dake basudeb debki dake

ghare ghare narayan tomake,

dake balram, shriram sudam

dakiche jamunabari,

jago jago shangkh chakr gadapadmdhari।


hari he tomay sajal netre

dake pandab kurukshetre,

duhshasan-sabhay droupdi

dakiche lajjahari।

mahabharter he mahadebta

jago jago ano alor barta,

dakiche gita shlok-onagta

bishber narnari,

jago jago shangkh chakr gadapadmdhari।






phutil manas




phutil manas madhbi kunje,

prem kusum punje-punje,

madhab tumi es he

he madhu piyasi, chapal madhup,

hride es, hriday ese he

nil madhab tumi es he।


tumi asile na bali shjamrai

obhimane phul lutay dhulay,

madhab tumi es he,

nil madhab tumi es he,

banmali bone banphulhar

hay shukaiya jay akhijle tar

jiyaiya rakhi kat ar,

banmali bone banphulhar।









es gopan paye,

chitchor, es gopan paye

jeman nabni churi k’re khete,

es shjam sei gopan paye,

chitchor, es gopan paye।


na hay nupur khuliyo,

shjamer jamunar kshirnire,

bashrir tane na hay lahri na tulio,

na hay nupur khuliyo।


jeman nirbe phote phul,

jeman nirbe renge othe

sandhjagagan phul,

jeman nirbe phote phul।

es temni gopan paye

onuragbhashahri chandan shukaye jay

es gopan paye,

ar rahite nari, es hrishikesh shjamrai

es gopan paye।






bane jay anand-dulal




bane jay anand-dulal,

baje charne nupurer runujhunu tal

bane jay, gothe jay,

o ki nand-dulal, o ki chand-dulal

o ki nandan-path-bhola nritj-gopal।


benu-rabe dhenugan age jete piche chay

bhakter pran g’le ujan bahiya jay,

elo gopne dekhite elo debtari dal (tay)

haye kadam tamal, nritj-gopal।


braj-gopikar pran tar charne nupur

shrimti radhika tar bashrir sur,

se je triloker sbami tai tribhangg-rup

kare bishber rakhali se chir-rakhal।






bijan gothe ke rakhal




bijan gothe ke rakhal bajay benu,

ami sur shune ta’r baul haye enu, go।


oi sure pare mane kon sudur brindabne

jet nand-dulal braj-gopal bajiye benubne,

pathe lutto kede gopbala, bhulto trin-dhenu go

kede bhulto trin-dhenu।


kabe nadiyate gora

o bhai, dekechil emni sure, emni pagal-kara,

kede dakto brithai shachimata, sadhto basundhra

preme g’le jat nar-nari jachto pad-renu go,

tara jachto pad-renu।






braj–gopi khele hori




braj–gopi khele hori

khele anand nabaghan shjam sathe।


piriti–phag makha gorir sangge

hori khele hari unmad rangge,

basnte e kon kishor durant

radhare jinite elo pichkari hate।


gopinira hane opangg khar shar bhrukuti bhangg

onangg abeshe jar jar thar thar shjamer ongg।


shjamal tanute harit kunje

oshok phuteche jen punje punje,

rang–piyasi man bhramar gunje

dhalo aro dhalo rang prem–jamunate।






mam madhur minti




mam madhur minti shon ghanshjam giridhari,

krishnmurari, anand braje tab sathe murari।।

jen nishidin murli-dhbani shuni

ujan bahe prem-jamunari bari

nupur haye jen he banchari

charan jaraye dhare kadite pari।।













shjamsundar giridhari




shjamsundar giridhari

manas-madhubne madhumadhbi sure,

murli bajao banchari।


madhurate he hridyesh

madhbi chad haye es,

hridye tulio bhaberai ujan

ras jamuna bihari।


ontar-mandire priti-phulashjjay

bilas karo lila bilasi,

akhir pradip jbali

shiyre jagiya rab,

shjam tab rup piyasi।


kat sadh asha gel jhariya

paro tai gale mala kariya,

nupur haib tab charne

gathi mam nayner bari ।






sakhi ami na hay




sakhi ami na hay man karechinu

tora to sakle chili,

phire gel hari, tora paye dhari

ken nahi phirayili?


tare phiraye je paye dhari

phiraye je paye dhari,

tar paye-paye pheren hari।

kari hari man obhiman tare,

ken nahi phirayili।


sakhi, tora to harir sbabhab janis

tar sbabhaber cheye parbhab beshi,

tora to harir sbabhab janis।

tar sbabhab jeneo rahili sbabhabe

daklina parbodhe,

toder param purush parbodh halo

dakli na parbodhe।

tare prabodh ken dili ne sai

tora to chinis harire,

dakli na parbodhe।


hari prahri haiya rahit radhar

ishat onurodhe,

tare onurodh ken karli ne sai,

dakli na parbodhe।

sakhi, tora to radhar onubrtini

tora je radhar onuradha,

dakli na parbodhe।






sakhi sajaye rakh lo




sakhi sajaye rakh lo pushp-basar

temni kariya tora,

ke jane kakhan asibe phiriya

gopinir manchora।


se ki bhuliya thakite pare,

tar chirdasi radhikare,

kat jhar-jhanjhay-badal-nishithe

eseche se obhisare।


sakhi, ban hate tule an adh-phota banphul

papiyar kaltane bhasibe brajkul,

chapar kanika ene nupur bedhe rakh

temni tamal dale jhulna badha thak।


bedhe rakh lo, jhulna temni,

bedhe rakh lo।


sakhi joginir besh chariya abar dharib nilambri

mathura tjajiya, braje ki abar asibe kishor hari?

phire asbe kishor natabar, phire asbe

haripad raslobhi niranand brajkul annde bhasbe।













sakhi se hari keman bal




sakhi se hari keman bal,

nam shune jar et prem jage

chokhe ane et jal।


se ki ase ei prithibite

gahi radha nam bashurite,

jar onurage birah-jamuna

haye othe chanchal।


tare ki name dakile ase

kon rup, kon gun paile se

radhasam bhalobase।


sakhi shunechi se naki kalo

jbale kemne se et alo,

maya bhulaite mayabi se naki

kare go mayar chal।






hariye geche brajer kanai




hariye geche brajer kanai

dbarabtir deshe,

tai sara gokul kede akul

chokher jale bhese।


tar hate setha nai re benu

setha nai madhuban, nai re dhenu,

nai se baka shikhipakha

shjamer chachar keshe।


tar komal ongge lagat bjatha

rakhle buke kare,

kon pashan tare basiyeche re

singhasner ‘pare।


moder madanmohan shjame

an phiriye brajdhame,

ore brindabner gopalke ki

manay rajar beshe।






he madhab




he madhab, he madhab, he madhab

tomare praner bedna kab,

tomari smaran lab।


sukher sagre lahri saman

hilloli othe jen tab namgan,

duhkhe shoke kade jabe pran

jen nam na bhuli tab।


tumi chara bishbe kahar kache

e pran jen kichu nahi jache,

he madhab, he madhab।


jen tomari odhik keh priy nahi hay

bishbbhuban jen heri tumi-may,

kalangk-lanchna shat badha bay

tab preme sakli sab।






he gobind




he gobind rakh charne

mora tab charne sharnagat

tab charne sharnagat,

ashray dao ashritajne,

he gobind rakh charne।


gangga jhare je shricharan beye

ken du:kh pai se charan cheye,

e tri-tap jbala har he shrihri

chah tabe kanak-nayne।


bhiksha chahile manush nahi phiray

tomar duyare hat patil je,

phirabe ki phirabe ki tumi tay?

tab charan dhariya dube mari jadi

rabe kalangk bhubne।


mora tab charne sharnagat

ashray dao ashritajne

he gobind rakh charne।








Transliteration in English





kabi najrul islam rachit kichu kirtan o bhajan gan

Bhajan and Kirton Song writen by Najrul Islam

ami ki sukhe

ore nil jamunar jal

ken prem-jamuna

gah nam obiram

gother rakhal

jagter nath kar par he

jago jago shangkh chakr

phutil manas

bane jay anand-dulal

bijan gothe ke rakhal

braj–gopi khele hori

mam madhur minti

he gobind

he madhab

hariye geche brajer kanai

sakhi se hari keman bal

sakhi sajaye rakh lo

sakhi ami na hay

shjamsundar giridhari

 

Table of Contents

Toggle
ami ki sukheore nil jamunar jalken prem-jamunagah nam obiramgother rakhalajagter nath kar par hejago jago shangkh chakrphutil manasabne jay anand-dulalbijan gothe ke rakhalabraj–gopi khele horimam madhur mintishjamsundar giridhariskhi ami na hayaskhi sajaye rakh loskhi se hari keman balhariye geche brajer kanaihe madhabhe gobind
ami ki sukhe
ami ki sukhe lo grihe rab

sakhi go,

amar shjam halo jadi jogi

olo sakhi amio jogini hab।

ami jogini hab,

shjam je tarur tale basibe lo dhjane

setha onchal pati’ rab,

amar badhur pather dhuli hab

amay chale jete dale jabe

sei sukhe lo dhuli hab।

sakhi go,

ami amar sukher godhuli belar

range range tare rangaib,

tar geruya ranga basan haye

jaraiya rab dibas jami।

sakhi go,

sakhi amar kathin e rup habe

rudraksherai mala,

tar mala haye bhulab amar

pora praner jbala।

amar e deh poraye

haib chita chai,

makhibe jogi mor

purib sei ashay।

porar ki ar baki ache,

amar shjam geche jogi haye

chaya shudhu pare ache।

ore nil jamunar jal
ore nil jamunar jal

bal re more bal, kothay ghanshjam,

amar krishn ghanshjam।

ami bahu ashay buk bedhe je elam,

elam braj dham।

tor kon kule, kon baner majhe

amar kanur benu baje,

ami kothay gele shunte pab

radha radha nam।

ami shudhai brajer ghare ghare

krishn kothay bal,

ken keu kahena katha

heri sabar chokhe jal।

bal re amar shjamal kothay

kon mathuray kon dbarkay,

baje brindabner kon pathe tar

nupur obiram।

ken prem-jamuna
ken prem-jamuna aji halo odhir,

dole talamal rahe na sthir।

mane na baran uthle bari

bhasalo kul-laj rudhite nari,

sakhi dak shuneche se kar murlir।

gah nam obiram
gah nam obiram, krishnnam krishnnam,

mahakal je namer karen pranayam।

je namer gune kangs-karar khole dbar

basudeb je name jamuna halo par,

je nam mayay halo tirth brajdham

gah nam obiram, krishnnam krishnnam।

debkir buker pashanadle

je nam dole jashodar kole,

je nam laye kade rai rasamyi

kurukshetr je name halo pandab jayi,

goloker narayan bhuloker radhashjam

gah nam obiram, krishnnam krishnnam।

gother rakhal
gother rakhal, bale de re kothay brindaban।

jatha, rakhal–raja gopal amar khele onukshan।।

jatha dine rate milan–rase

chad hase re chader pashe,

jar pather dhulay chariye ache shrihri–chandan।।

jatha krishn–namer dheu othe re sunil jamunay,

jar tamal–bane ajo madhur kanur nupur shona jay।

ajo jahar kadam dale

benu baje sajh–sakale,

nitj lila kare jatha madan–mohan।।

jagter nath kar par he
jagter nath kar par he,

maya-tarngge talamal tarni

okul bhab parabar he।

nahi kandari, bhanga mor tari

asha nai kule uthibar,

ami gunhin b’le karo jadi hela

sharan laib tabe kar, balo kar he।

sangsarer ei ghor pathare

chil jara priy sathi,

eke eke tara chariya gel, hay

ghanail jei dukh-rati।

dhrubtara haye tumi jbalo

osim adhare prabhu ashar alo,

tomar karuna bina, he dinabndhu

parer asha nahi ar।

jago jago shangkh chakr
jago jago shangkhachakragdapadmdhari,

jago shrikrishn, krishnatithi timir-opsari

jago jago shangkh chakr gadapadmdhari।

dake basudeb debki dake

ghare ghare narayan tomake,

dake balram, shriram sudam

dakiche jamunabari,

jago jago shangkh chakr gadapadmdhari।

hari he tomay sajal netre

dake pandab kurukshetre,

duhshasan-sabhay droupdi

dakiche lajjahari।

mahabharter he mahadebta

jago jago ano alor barta,

dakiche gita shlok-onagta

bishber narnari,

jago jago shangkh chakr gadapadmdhari।

phutil manas
phutil manas madhbi kunje,

prem kusum punje-punje,

madhab tumi es he

he madhu piyasi, chapal madhup,

hride es, hriday ese he

nil madhab tumi es he।

tumi asile na bali shjamrai

obhimane phul lutay dhulay,

madhab tumi es he,

nil madhab tumi es he,

banmali bone banphulhar

hay shukaiya jay akhijle tar

jiyaiya rakhi kat ar,

banmali bone banphulhar।

es gopan paye,

chitchor, es gopan paye

jeman nabni churi k’re khete,

es shjam sei gopan paye,

chitchor, es gopan paye।

na hay nupur khuliyo,

shjamer jamunar kshirnire,

bashrir tane na hay lahri na tulio,

na hay nupur khuliyo।

jeman nirbe phote phul,

jeman nirbe renge othe

sandhjagagan phul,

jeman nirbe phote phul।

es temni gopan paye

onuragbhashahri chandan shukaye jay

es gopan paye,

ar rahite nari, es hrishikesh shjamrai

es gopan paye।

bane jay anand-dulal
bane jay anand-dulal,

baje charne nupurer runujhunu tal

bane jay, gothe jay,

o ki nand-dulal, o ki chand-dulal

o ki nandan-path-bhola nritj-gopal।

benu-rabe dhenugan age jete piche chay

bhakter pran g’le ujan bahiya jay,

elo gopne dekhite elo debtari dal (tay)

haye kadam tamal, nritj-gopal।

braj-gopikar pran tar charne nupur

shrimti radhika tar bashrir sur,

se je triloker sbami tai tribhangg-rup

kare bishber rakhali se chir-rakhal।

bijan gothe ke rakhal
bijan gothe ke rakhal bajay benu,

ami sur shune ta’r baul haye enu, go।

oi sure pare mane kon sudur brindabne

jet nand-dulal braj-gopal bajiye benubne,

pathe lutto kede gopbala, bhulto trin-dhenu go

kede bhulto trin-dhenu।

kabe nadiyate gora

o bhai, dekechil emni sure, emni pagal-kara,

kede dakto brithai shachimata, sadhto basundhra

preme g’le jat nar-nari jachto pad-renu go,

tara jachto pad-renu।

braj–gopi khele hori
braj–gopi khele hori

khele anand nabaghan shjam sathe।

piriti–phag makha gorir sangge

hori khele hari unmad rangge,

basnte e kon kishor durant

radhare jinite elo pichkari hate।

gopinira hane opangg khar shar bhrukuti bhangg

onangg abeshe jar jar thar thar shjamer ongg।

shjamal tanute harit kunje

oshok phuteche jen punje punje,

rang–piyasi man bhramar gunje

dhalo aro dhalo rang prem–jamunate।

mam madhur minti
mam madhur minti shon ghanshjam giridhari,

krishnmurari, anand braje tab sathe murari।।

jen nishidin murli-dhbani shuni

ujan bahe prem-jamunari bari

nupur haye jen he banchari

charan jaraye dhare kadite pari।।

shjamsundar giridhari
shjamsundar giridhari

manas-madhubne madhumadhbi sure,

murli bajao banchari।

madhurate he hridyesh

madhbi chad haye es,

hridye tulio bhaberai ujan

ras jamuna bihari।

ontar-mandire priti-phulashjjay

bilas karo lila bilasi,

akhir pradip jbali

shiyre jagiya rab,

shjam tab rup piyasi।

kat sadh asha gel jhariya

paro tai gale mala kariya,

nupur haib tab charne

gathi mam nayner bari ।

sakhi ami na hay
sakhi ami na hay man karechinu

tora to sakle chili,

phire gel hari, tora paye dhari

ken nahi phirayili?

tare phiraye je paye dhari

phiraye je paye dhari,

tar paye-paye pheren hari।

kari hari man obhiman tare,

ken nahi phirayili।

sakhi, tora to harir sbabhab janis

tar sbabhaber cheye parbhab beshi,

tora to harir sbabhab janis।

tar sbabhab jeneo rahili sbabhabe

daklina parbodhe,

toder param purush parbodh halo

dakli na parbodhe।

tare prabodh ken dili ne sai

tora to chinis harire,

dakli na parbodhe।

hari prahri haiya rahit radhar

ishat onurodhe,

tare onurodh ken karli ne sai,

dakli na parbodhe।

sakhi, tora to radhar onubrtini

tora je radhar onuradha,

dakli na parbodhe।

sakhi sajaye rakh lo
sakhi sajaye rakh lo pushp-basar

temni kariya tora,

ke jane kakhan asibe phiriya

gopinir manchora।

se ki bhuliya thakite pare,

tar chirdasi radhikare,

kat jhar-jhanjhay-badal-nishithe

eseche se obhisare।

sakhi, ban hate tule an adh-phota banphul

papiyar kaltane bhasibe brajkul,

chapar kanika ene nupur bedhe rakh

temni tamal dale jhulna badha thak।

bedhe rakh lo, jhulna temni,

bedhe rakh lo।

sakhi joginir besh chariya abar dharib nilambri

mathura tjajiya, braje ki abar asibe kishor hari?

phire asbe kishor natabar, phire asbe

haripad raslobhi niranand brajkul annde bhasbe।

sakhi se hari keman bal
sakhi se hari keman bal,

nam shune jar et prem jage

chokhe ane et jal।

se ki ase ei prithibite

gahi radha nam bashurite,

jar onurage birah-jamuna

haye othe chanchal।

tare ki name dakile ase

kon rup, kon gun paile se

radhasam bhalobase।

sakhi shunechi se naki kalo

jbale kemne se et alo,

maya bhulaite mayabi se naki

kare go mayar chal।

hariye geche brajer kanai
hariye geche brajer kanai

dbarabtir deshe,

tai sara gokul kede akul

chokher jale bhese।

tar hate setha nai re benu

setha nai madhuban, nai re dhenu,

nai se baka shikhipakha

shjamer chachar keshe।

tar komal ongge lagat bjatha

rakhle buke kare,

kon pashan tare basiyeche re

singhasner ‘pare।

moder madanmohan shjame

an phiriye brajdhame,

ore brindabner gopalke ki

manay rajar beshe।

he madhab
he madhab, he madhab, he madhab

tomare praner bedna kab,

tomari smaran lab।

sukher sagre lahri saman

hilloli othe jen tab namgan,

duhkhe shoke kade jabe pran

jen nam na bhuli tab।

tumi chara bishbe kahar kache

e pran jen kichu nahi jache,

he madhab, he madhab।

jen tomari odhik keh priy nahi hay

bishbbhuban jen heri tumi-may,

kalangk-lanchna shat badha bay

tab preme sakli sab।

he gobind
he gobind rakh charne

mora tab charne sharnagat

tab charne sharnagat,

ashray dao ashritajne,

he gobind rakh charne।

gangga jhare je shricharan beye

ken du:kh pai se charan cheye,

e tri-tap jbala har he shrihri

chah tabe kanak-nayne।

bhiksha chahile manush nahi phiray

tomar duyare hat patil je,

phirabe ki phirabe ki tumi tay?

tab charan dhariya dube mari jadi

rabe kalangk bhubne।

mora tab charne sharnagat

ashray dao ashritajne

he gobind rakh charne।