বেদনার সিন্ধু-মন্থন শেষ, হে ইন্দ্রানী

দেখা হয়েছে: 1

Bangla Lyrics

বেদনার সিন্ধু-মন্থন শেষ, হে ইন্দ্রানী,
জাগো, জাগো করে সুধা-পাত্রখানি।।

রোদন-সায়রে ধুয়ে পুষ্পতনু
এসো অশ্রুর বরষার ইন্দ্র-ধনু,
হের কুলে অনুরাগে জীবন-দেবতা জাগে
ধরিবে বলিয়া তব পদ্মপাণি।।

তব দুখ-রাত্রির তপস্যা শেষ- এলো শুভ দিন,
অতল-তমসা-লক্ষ্মী গো তুমি অমরার
এসো এসো পার হ’য়ে ব্যথার পাথার।

অশ্রুত অশ্রুর নীরবতা কর দূর
কূলে কূলে হাসির তরঙ্গ হানি।।

Transliteration in English

bednar sindhu-manthan shesh, he indrani,
jago, jago kare sudha-patrkhani।।

rodan-sayre dhuye pushpatnu
eso oshrur barshar indr-dhanu,
her kule onurage jiban-debta jage
dharibe baliya tab padmpani।।

tab dukh-ratrir tapsja shesh- elo shubh din,
otal-tamsa-lakshmi go tumi omrar
eso eso par h’ye bjathar pathar।

oshrut oshrur nirabta kar dur
kule kule hasir tarangg hani।।

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“বেদনার সিন্ধু-মন্থন শেষ, হে ইন্দ্রানী” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।