নমঃ নমঃ নামো বাঙালাদেশ মম
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
নমঃ নমঃ নামো বাঙালাদেশ মম
চির মনোরম চির মধুর
বৃকে নিরবধি বহে শত নদী
চরণে জলধির বাজে নূপুর।।
গ্রীষ্মে নাচে বামা কালবোশেখি ঝড়ে
সহসা বরষাতে কাঁদিয়া ভেঙ্গে পড়ে
শরতে হেসে চলে শেফালিকা-তলে
গাহিয়া আগমনী গীতি বিধুর।।
হরিত অঞ্চল হেমন্তে দুলায়ে
ফেরে সে মাঠে মাঠে শিশির ভেজা পায়ে
শীতের অলস বেলা পাতা ঝরারি খেলা
ফাগুনে পরে সাজ ফুল-বধূর।।
এই দেশের মাটি জল ও ফুলে ফলে
যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে
এই মায়েরি বুকে হেসে খেলে সুখে
ঘুমাবো এই বুকে স্বপ্নাতুর।।
Transliteration in English
namah namah namo bangaladesh mam chir manoram chir madhur brike nirabdhi bahe shat nadi charne jaldhir baje nupur।। grishme nache bama kalboshekhi jhare sahsa barshate kadiya bhengge pare sharte hese chale shephalika-tale gahiya agamni giti bidhur।। harit onchal hemnte dulaye phere se mathe mathe shishir bheja paye shiter olas bela pata jharari khela phagune pare saj phul-badhur।। ei desher mati jal o phule phale je ras je sudha nahi bhumandle ei mayeri buke hese khele sukhe ghumabo ei buke sbapnatur।।