নিশি ভোর হল জাগিয়া, পরান–পিয়া

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

নিশি ভোর হল জাগিয়া, পরান–পিয়া
ডাকে ‘পিউ কাঁহা’ পাপিয়া, পরান–পিয়া।।

ভুলি’ বুলবুলি –সোহাগে
কত গুল্‌বদনী জাগে
রাতি গুল্‌সনে যাপিয়া, পরান–পিয়া।।

জেগে রয়, জাগার সাথী
দূরে চাঁদ, শিয়রে বাতি
কাঁদি ফুল–শয়ন পাতিয়া, পরান–পিয়া।।

গেয়ে গান চেয়ে কাহারে
জেগে র’স কবি এপারে
দিলি দান কারে এ হিয়া, পরান–পিয়া।।

Transliteration in English

nishi bhor hal jagiya, paran–piya
dake ‘piu kaha’ papiya, paran–piya।।

bhuli’ bulbuli –sohage
kat gulbadni jage
rati gulsne japiya, paran–piya।।

jege ray, jagar sathi
dure chad, shiyre bati
kadi phul–shayan patiya, paran–piya।।

geye gan cheye kahare
jege r’s kabi epare
dili dan kare e hiya, paran–piya।।