নমো হে নমো যন্ত্রপতি
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
নমো হে নমো যন্ত্রপতি নমো নমো অশান্ত।
তন্ত্রে তব ত্রস্ত ধরা, সৃষ্টি পথভ্রান্ত।।
বিশ্ব হল বস্তুময়
মন্ত্রে তব হে,
নন্দনে-আনন্দে তুমি
গ্রাসিলে মহাধ্বান্ত।।
শংকর হে, সে কোন্ সতী-শোকে হয়ে নৃশংস
বসেছ ধ্যানে হয়েছে জড় সাধিতেছ এ ধ্বংস।
রুক্ষ তব দৃষ্টি-দাহে
শুষ্ক সব হে,
ভীষণ তব চক্রাঘাতে
নির্জিত যুগান্ত।।
বৃন্দাবনী সারং — ঝাঁপতাল
Transliteration in English
namo he namo jantrapti namo namo oshant।
tantre tab trast dhara, srishti pathbhrant।।
bishb hal bastumay
mantre tab he,
nandne-annde tumi
grasile mahadhbant।।
shangkar he, se kon sati-shoke haye nrishangs
basech dhjane hayeche jar sadhitech e dhbangs।
ruksh tab drishti-dahe
shushk sab he,
bhishan tab chakraghate
nirjit jugant।।
brindabni sarang — jhaptalসচরাচর জিজ্ঞাসা (FAQ)
“নমো হে নমো যন্ত্রপতি” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।