দিতে এলে ফুল,হে প্রিয়,কে আজি সমাধিতে মোর

দেখা হয়েছে: 1

Bangla Lyrics

দিতে এলে ফুল,হে প্রিয়,কে আজি সমাধিতে মোর?
এতদিনে কি আমারে পড়িল মনে মনচোর।। .

জীবনে যারে চাহনি তাহারে ঘুমাইতে দাও।
মরণ-পারে ভেঙো না,ভেঙো না তাহার ঘুম-ঘোর।।

দিতে এসে ফুল কেঁদো না প্রিয় মোর,সমাধি-পাশে
ঝরিল যে ফুল অনাদরে হায়,নয়ন-জলে বাঁচিবে না সে!
সামাধি-পাষাণ নহে গো তোমার সমান কঠোর।।

কত আশা,সাধ মিশে যায় মাটির সনে
মুকুলে ঝরে কত ফুল কীটেরি দহনে।
কেন অসময়ে আসিলে,ফিরে যাও,মোছ আঁখি -লোর।।

Transliteration in English

dite ele phul,he priy,ke aji samadhite mor?
    etdine ki amare paril mane manchor।।         .

jibne jare chahni tahare ghumaite dao।
maran-pare bhengo na,bhengo na tahar ghum-ghor।।

dite ese phul kedo na priy mor,samadhi-pashe
jharil je phul onadre hay,nayan-jale bachibe na se!
samadhi-pashan nahe go tomar saman kathor।।

kat asha,sadh mishe jay matir sane
mukule jhare kat phul kiteri dahne।
ken osamye asile,phire jao,moch akhi -lor।।

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“দিতে এলে ফুল,হে প্রিয়,কে আজি সমাধিতে মোর” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।