দিনগুলি মোর পদ্মেরই দল যায় ভেসে যায় কালের স্রোতে
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
দিনগুলি মোর পদ্মেরই দল যায় ভেসে যায় কালের স্রোতে
ওগো সুদূর ওগো বিধুর তোমার সাগর-তীর্থ -পথে।।
বিফল দিনের কমলগুলি
পড়লো ঝ’রে পাপড়ি খুলি’
নিও প্রিয় তদের তুলি দিন শেষের ম্লান আলোতে।।
সঞ্চিত মোর দিনগুলি হায় ছড়িয়ে গেল অযতনে;
তোমার বরণ-মালা গাঁথা হলো না আর এ জীবনে।
অন্য মনে কখন বেভুল
ভাসিয়ে দিলাম দলি সে ফুল
বঞ্চিত তাই হবে কি হায় তোমার চরণ-ছোওয়া হ’তে।।
Transliteration in English
dinguli mor padmerai dal jay bhese jay kaler srote ogo sudur ogo bidhur tomar sagar-tirth -pathe।। biphal diner kamalguli parlo jh’re papri khuli’ nio priy tader tuli din shesher mlan alote।। sanchit mor dinguli hay chariye gel ojatne; tomar baran-mala gatha halo na ar e jibne। onj mane kakhan bebhul bhasiye dilam dali se phul banchit tai habe ki hay tomar charan-chooa h’te।।