দূর দ্বীপ বাসিনী, চিনি তোমারে চিনি
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
দূর দ্বীপ বাসিনী, চিনি তোমারে চিনি।
দারুচিনির দেশের তুমি বিদেশিনীগো, সুমন্দভাষিণী।। .
প্রশান্ত সাগরে
তুফানে ও ঝড়ে
শুনেছি তোমারি অশান্ত রাগিণী।।
বাজাও কি বুনো সুর পাহাড়ি বাঁশিতে?
বনান্ত ছেয়ে যায় বাসন্তী–হাসিতে।
তব কবরী–মূলে
নব এলাচীর ফুল দুলে
কুসুম–বিলাসিনী।।
Transliteration in English
dur dbip basini, chini tomare chini। daruchinir desher tumi bideshinigo, sumandbhashini।। . prashant sagre tuphane o jhare shunechi tomari oshant ragini।। bajao ki buno sur pahari bashite? banant cheye jay basnti–hasite। tab kabri–mule nab elachir phul dule kusum–bilasini।।