তরুণ প্রেমিক প্রণয় বেদন জানাও জানাও বেদিল প্রিয়ায়

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

তরুণ প্রেমিক প্রণয় বেদন জানাও জানাও বেদিল প্রিয়ায়।

ওগো বিজয়ী নিখিল হৃদয় কর কর জয় মোহন মায়ায়।।

নহে ঐ এক হিয়ার সমান হাজার কাবা হাজার মস্‌জিদ;
কি হবে তোর কাবার খোঁজে, আশয় খোঁজ তোর হৃদয় ছায়ায়।।

প্রেমের আলোয় যে দিল্‌ রোশন, যেথায় থাকুক সমান তাহার –
খোদার মস্‌জিদ মুরত–মন্দির ঈসাই–দেউল ইহুদ–খানায়।।

অমর তার নাম প্রেমের খাতায় জ্যোতির্লেখায় রবে লেখা,
দোজখের ভয় করে না সে, থাকে না সে বেহেশ্‌ত্‌ আশায়।।

Transliteration in English

tarun premik pranay bedan janao janao bedil priyay।

ogo bijyi nikhil hriday kar kar jay mohan mayay।।

nahe oi ek hiyar saman hajar kaba hajar masjid;
ki habe tor kabar khoje, ashay khoj tor hriday chayay।।

premer aloy je dil roshan, jethay thakuk saman tahar –
khodar masjid murat–mandir isai–deul ihud–khanay।।

omar tar nam premer khatay jjotirlekhay rabe lekha,
dojkher bhay kare na se, thake na se behesht ashay।।