তুমি সারাজীবন দুঃখ দিলে

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

তুমি সারাজীবন দুঃখ দিলে, তব দুঃখ দেওয়া কি ফুরাবে না!
যে ভালোবাসায় দুঃখে ভাসায় সে কি আশা পূরাবে না॥ .

মোর জনম গেল ঝুরে ঝুরে – লোকে লোকে ঘুরে ঘুরে,
তব স্নিগ্ধ পরশ দিয়ে কি, নাথ, দগ্ধ হিয়া জুড়াবে না॥

তুমি অশ্রুতে যে-বুক ভাসালে –
সেই বক্ষে এসো দিন ফুরালে
তুমি আঘাত দিয়ে ফুল ঝরালে, হাত দিয়ে কি কুড়াবে না॥

Transliteration in English

tumi sarajiban duhkh dile, tab duhkh deoa ki phurabe na!
je bhalobasay duhkhe bhasay se ki asha purabe na॥     .

mor janam gel jhure jhure – loke loke ghure ghure,
tab snigdh parash diye ki, nath, dagdh hiya jurabe na॥

tumi oshrute je-buk bhasale –
sei bakshe eso din phurale
tumi aghat diye phul jharale, hat diye ki kurabe na॥