ঝুমুর নাচে ডুমুর গাছে ঘুঙুর বেঁধে গায়
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
দ্বৈত: ঝুমুর নাচে ডুমুর গাছে ঘুঙুর বেঁধে গায় (লো)।
নাচন দুজন মাদল, বাঁশি, নূপুর নিয়ে আয় (লো)।।
স্ত্রী: আর জনমে চোরকাঁটা তুই ছিলি (রে)
এই জনমে আঁচল ছিঁড়ে হৃদয়ে বিঁধিলি।
পুরুষ:চোরকাঁটা নয় ছিলাম পানের খিলি লো
গয়না ছিলাম গায় (লো)।।
স্ত্রী: ঝিলমিলয়ে ঝিলের জল নাচায় শালুক ফুল-
পুরুষ:শালুক যেন মুখাখানি তোর লো ঝিলের ঢেউ যেন এলোচুল।
স্ত্রী: কুহু কুহু ডেকে কোকিল কাহার কথা কহে
পুরুষ:সেই কথা কয় কোয়েলা আর জনমে করেছি যা তোরই বিরহে।
দ্বৈত: সে জনমের দু’টি হৃদয় এ জনমে হায়
এক হতে যে চায় লো এক হতে যে চায়।।
Transliteration in English
dboit: jhumur nache dumur gache ghungur bedhe gay (lo)। nachan dujan madal, bashi, nupur niye ay (lo)।। stri: ar janme chorkata tui chili (re) ei janme achal chire hridye bidhili। purush:chorkata nay chilam paner khili lo gayna chilam gay (lo)।। stri: jhilmilye jhiler jal nachay shaluk phul- purush:shaluk jen mukhakhani tor lo jhiler dheu jen elochul। stri: kuhu kuhu deke kokil kahar katha kahe purush:sei katha kay koela ar janme karechi ja torai birhe। dboit: se janmer du’ti hriday e janme hay ek hate je chay lo ek hate je chay।।