জাগো দুস্তর পথের নব যাত্রী

দেখা হয়েছে: 1

Bangla Lyrics

জাগো দুস্তর পথের নব যাত্রী
জাগো জাগো!
ঐ পোহাল তিমির রাত্রি।।

দ্রীম দ্রীম দ্রীম রণ-ডঙ্কা
শোন বোলে নাহি শঙ্কা!
আমাদের সঙ্গে নাচে রণ-রঙ্গে
দনুজ-দলনী বরাভয়-দাত্রী।।

অসম্ভবের পথে আমাদের অভিযান
যুগে যুগে করি মোরা মানুষেরে মহীয়ান।
আমরা সৃজিয়া যাই নতুন যুগভাই
মোরা নবতম ভারত-বিধাত্রী।।

সাগরের শঙ্খ ঘন ঘন বাজে,
রণ-অঙ্গনে চল কুচকাওয়াজে।

বজ্রের আলোকে মৃত্যুর মুখে
দাঁড়াব নির্ভীক উগ্র সুখে
ভারত-রক্ষী মোরা নব শাস্ত্রী।।

Transliteration in English

jago dustar pather nab jatri
jago jago!
oi pohal timir ratri।।

drim drim drim ran-dangka
shon bole nahi shangka!
amader sangge nache ran-rangge
danuj-dalni barabhay-datri।।

osambhber pathe amader obhijan
juge juge kari mora manushere mahiyan।
amra srijiya jai natun jugbhai
mora nabatam bharat-bidhatri।।

sagrer shangkh ghan ghan baje,
ran-onggne chal kuchkaoaje।

bajrer aloke mritjur mukhe
darab nirbhik ugr sukhe
bharat-rakshi mora nab shastri।।

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“জাগো দুস্তর পথের নব যাত্রী” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।