গগনে কৃষ্ণ মেঘ দোলে
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
গগনে কৃষ্ণ মেঘ দোলে – কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে।
থির সৌদামিনী রাধিকা দোলে নবীন ঘনশ্যাম সনে;
দোলে রাধা শ্যাম ঝুলন-দোলায় দোলে আজি শাওনে।।
পরি’ ধানি রঙ ঘাঘরি, মেঘ রঙ ওড়না
গাহে গান, দেয় দোল গোপীকা চল-চরণা,
ময়ূর নাচে পেখম খুলি’ বন-ভবনে।।
গুরু গম্ভীর মেঘ-মৃদঙ্গ বাজে আঁধার অশ্রুর তলে,
হেরিছে র্রজের রসলীলা অরুন লুকায়ে মেঘ-কোলে।
মুঠি মুঠি বৃষ্টির ফুল ছুঁড়ে হাসে
দেব-কুমারীরা হেরে অদূর আকাশে,
জড়াজড়ি করি’ নাচে, তরুলতা উতলা পবনে।।
Transliteration in English
gagne krishn megh dole – kishor krishn dole brindabne। thir soudamini radhika dole nabin ghanshjam sane; dole radha shjam jhulan-dolay dole aji shaone।। pari’ dhani rang ghaghri, megh rang orna gahe gan, dey dol gopika chal-charna, mayur nache pekham khuli’ ban-bhabne।। guru gambhir megh-mridangg baje adhar oshrur tale, heriche rrajer raslila orun lukaye megh-kole। muthi muthi brishtir phul chure hase deb-kumarira here odur akashe, jarajri kari’ nache, tarulta utla pabne।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“গগনে কৃষ্ণ মেঘ দোলে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।