গরজে গম্ভীর গগনে কম্বু
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
গরজে গম্ভীর গগনে কম্বু।
নাচিছে সুন্দর নাচে স্বয়ম্ভূ। .
সে নাচ হিল্লোলে জটা আবর্তনে
সাগর ছুটে আসে গগন প্রাঙ্গনে
আকাশে শূল হানি, শোনাও নব বাণী
তরাসে কাঁপে প্রাণী প্রসীদ শম্ভু।।
ললাট শশী টলি জটায় পড়ে ঢলি,
সে শশী চমকেগো বিজুলি ওঠে ঝলি।
ঝাঁপে নীলাঞ্চলে মুখ দিগঙ্গনা
মুরছে ভয় ভীতা নিশি নিরঞ্জনা
আঁধারে পথ হারা চাতকী কেঁদে সারা
যাচিছে বারিধারা ধরা নিরম্বু।।
Transliteration in English
garje gambhir gagne kambu।
nachiche sundar nache sbaymbhu। .
se nach hillole jata abartne
sagar chute ase gagan pranggne
akashe shul hani, shonao nab bani
tarase kape prani prasid shambhu।।
lalat shashi tali jatay pare dhali,
se shashi chamkego bijuli othe jhali।
jhape nilanchle mukh diganggna
murche bhay bhita nishi niranjna
adhare path hara chatki kede sara
jachiche baridhara dhara nirmbu।।