কথা কও, কও কথা, থাকিও না চুপ ক’রে
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
কথা কও, কও কথা, থাকিও না চুপ ক’রে।
মৌন গগনে হের কথার বৃষ্টি ঝরে।।
ধীর সমীরণ নাহি যদি কহে কথা
ফোটে না কুসুম, নাহি দোলে বনলতা।
কমল মেলে না দল, যদি ভ্রমর না গুঞ্জরে।।
শোন কপোতীর কাছে কপোত কি কথা কহে,
পাহাড়ের ধ্যান ভাঙি মুখর ঝর্ণা বহে।
আমার কথার লঘু মেঘগুলি হায়!
জ’মে হিম হয়ে যায় তোমার নীরবতায়;
এসো আরো কাছে এসো কথার নূপুর প’রে।।
গীতিচিত্রঃ অতনুর দেশ
Transliteration in English
katha kao, kao katha, thakio na chup k’re। moun gagne her kathar brishti jhare।। dhir samiran nahi jadi kahe katha phote na kusum, nahi dole banalta। kamal mele na dal, jadi bhramar na gunjre।। shon kapotir kache kapot ki katha kahe, paharer dhjan bhangi mukhar jharna bahe। amar kathar laghu meghguli hay! j’me him haye jay tomar nirabtay; eso aro kache eso kathar nupur p’re।। gitichitrah otnur desh
উৎস ও যাচাই
এই লিরিক্সের উৎস গানের পাতায় উল্লেখ করা আছে। ভুল পেলে জানান, আমরা সংশোধন করব।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“কথা কও, কও কথা, থাকিও না চুপ ক’রে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“কথা কও, কও কথা, থাকিও না চুপ ক’রে” গানটি শুরু হয়:
কথা কও, কও কথা, থাকিও না চুপ ক’রে।
মৌন গগনে হের কথার বৃষ্টি ঝরে।।
ধীর সমীরণ নাহি যদি কহে কথাফোটে না কুসুম, নাহি দোলে বনলতা।
কমল মেলে না দল, যদি ভ্রমর না গুঞ্জরে।।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।
“কথা কও, কও কথা, থাকিও না চুপ ক’রে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।