ও বন্ধু! দেখলে তোমায়, বুকের মাঝে জোয়ার

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

ও বন্ধু! দেখলে তোমায়, বুকের মাঝে জোয়ার – ভাঁটা খেলে।

আমি একলা ঘাটে কুলবধূ কেন তুমি এলে
বন্ধু, কেন তুমি এলে।।

ও বন্ধু, আমার অঙ্গে কাটা দিয়ে ওঠে বাজাও যখন বাঁশি
আমি খিড় কি দুয়ার দিয়ে বন্ধু, জল ভরিতে আসি
ভেসে’ নয়ন-জলে ঘরে ফিরি ঘাটে কলস ফেলে।।

আমার পাড়ায়, বন্ধু, তোমার নাম যদি নেয় কেউ
বুকে আমার দুলে ওঠে পদ্মা নদীর ঢেউ বন্ধু পদ্মা নদীর ঢেউ।

ওগো ও চাঁদ, এনো না আর
দু’কূল-ভাঙা এমন জোয়ার
কত ছল ক’রে জল লুকাই চোখের কাঁচা কাঠে আগুন জ্বেলে।।

Transliteration in English

o bandhu! dekhle tomay, buker majhe joar – bhata khele।

ami ekla ghate kulabdhu ken tumi ele
bandhu, ken tumi ele।।

o bandhu, amar ongge kata diye othe bajao jakhan bashi
ami khir ki duyar diye bandhu, jal bharite asi
bhese’ nayan-jale ghare phiri ghate kalas phele।।

amar paray, bandhu, tomar nam jadi ney keu
buke amar dule othe padma nadir dheu bandhu padma nadir dheu।

ogo o chad, eno na ar
du’kul-bhanga eman joar
kat chal k’re jal lukai chokher kacha kathe agun jbele।।