ও ভাইখাঁটি সোনার চেয়ে খাঁটি
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
ও ভাইখাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি।।
এই দেশেরই মাটি জলে এই দেশেরই ফুলে ফলে
তৃষ্ণা মিটাই মিটাই ক্ষুধা পিয়ে এরি দুধের বাটি।।
এই মায়েরই প্রসাদ পেতে মন্দিরে এর এঁটো খেতে
তীর্থ ক’রে ধন্য হতে আসে কত জাতি।
ও ভাইএই দেশেরই ধূলায় পড়ি’
মানিক যায় রে গড়াগড়ি
ও ভাইবিশ্বে সবার ঘুম ভাঙালো
এই দেশেরই জিয়ন–কাঠি।।
এই মাটি এই কাদা মেখে
এই দেশেরই আচার দেখে
সভ্য হ’লো নিখিল ভুবন দিব্য পরিপাটি।
ও ভাইসন্ন্যাসিনী সকল দেশে জ্বাল্লো আলো
ভালোবেসে মাআঁধার রাতে এক্লা জাগে আগ্লে রে এই শ্মশান–ঘাঁটি ।।
Transliteration in English
o bhaikhati sonar cheye khati amar desher mati।। ei desherai mati jale ei desherai phule phale trishna mitai mitai kshudha piye eri dudher bati।। ei mayerai prasad pete mandire er eto khete tirth k’re dhanj hate ase kat jati। o bhaiei desherai dhulay pari’ manik jay re garagri o bhaibishbe sabar ghum bhangalo ei desherai jiyan–kathi।। ei mati ei kada mekhe ei desherai achar dekhe sabhj h’lo nikhil bhuban dibj paripati। o bhaisnnjasini sakal deshe jballo alo bhalobese maadhar rate ekla jage agle re ei shmashan–ghati ।।