ওরে আশ্রয়হীন শান্তিবিহীন

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

ওরে আশ্রয়হীন শান্তিবিহীন
আছে তোরও ঠাঁই আছে।
সকলেরে যিনি আশ্রয় দেন
তার চরণের কাছে॥
তোর যেখানে যা কিছু আশ্রয় ছিল
যে নিঠুর নিজে এসে ভেঙে দিল
সেই তোর তরে নিত্য পরম
আশ্রয় রচিয়াছে ॥

তাঁর ললাটের আগুনের দাহ
দেখেছিস তুই যবে
নামিবে এবার করুণ গঙ্গা
অমৃতে পূর্ণ হবে ॥
(জীবন অমৃতে পূর্ণ হবে।)

তুই নির্মল হলি আগুনে পুড়িয়া
এইবার চল জুড়াইতে হিয়া
ওরে মরণের মাঝে দেখরে পরম
অমৃতময় নাচে ॥
(যার চরণে মরণ লভেছে মরণ)

নাটকের নাম: বিদ্রোহী বাঙ্গালী
রচয়িতা: শ্রীযুক্ত রমেশ গোস্বামী
১৯৪০

Transliteration in English

ore ashrayhin shantibihin
ache torao thai ache।
saklere jini ashray den
tar charner kache॥
tor jekhane ja kichu ashray chil
je nithur nije ese bhenge dil
sei tor tare nitj param
ashray rachiyache ॥

tar lalater aguner dah
dekhechis tui jabe
namibe ebar karun gangga
omrite purn habe ॥
(jiban omrite purn habe।)

tui nirmal hali agune puriya
eibar chal juraite hiya
ore marner majhe dekhre param
omritamay nache ॥
(jar charne maran labheche maran)

natker nam: bidrohi banggali
rachyita: shrijukt ramesh gosbami
1940