ঐ হের রসুলে খোদা এলো ঐ
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
ঐ হের রসুলে খোদা এলো ঐ।।
গেলেন মদিনা যবে হিজরতে হজরত
মদিনা হলো যেন খুশিতে জিন্নত,
ছুটিয়া আসিল পথে মদ ও আওরত
লুটায়ে পায়ে নবীর, গাহে সব উম্মত
ঐ হের রসুলে-খোদা এলো ঐ।।
হাজার সে কাফের সেনা বদরে,
তিন শত তের মমিন এধারে;
হজরতে দেখিল যেই, কাঁপিয়া ডরে
কহিল কাফের সব তাজিমের স্বরে
ঐ হের রসুলে-খোদা এলো ঐ।।
কাঁদিয়া কেয়ামতে গুনাহগার সব,
নবীর কাছে শাফায়তী করিবেন তলব,
আসিবেন কাঁদন শুনি সেই শাহে আরব
অমনি উঠিবে সেথা খুশির কলরব
ঐ হের রসুলে খোদা এলো ঐ।।
Transliteration in English
oi her rasule khoda elo oi।। gelen madina jabe hijarte hajarat madina halo jen khushite jinnat, chutiya asil pathe mad o aorat lutaye paye nabir, gahe sab ummat oi her rasule-khoda elo oi।। hajar se kapher sena badre, tin shat ter mamin edhare; hajarte dekhil jei, kapiya dare kahil kapher sab tajimer sbare oi her rasule-khoda elo oi।। kadiya keyamte gunahgar sab, nabir kache shaphayti kariben talab, asiben kadan shuni sei shahe arab omni uthibe setha khushir kalarab oi her rasule khoda elo oi।।
উৎস ও যাচাই
এই লিরিক্সের উৎস গানের পাতায় উল্লেখ করা আছে। ভুল পেলে জানান, আমরা সংশোধন করব।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“ঐ হের রসুলে খোদা এলো ঐ” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
ঐ হের রসুলে খোদা এলো ঐ।।
গেলেন মদিনা যবে হিজরতে হজরতমদিনা হলো যেন খুশিতে জিন্নত,ছুটিয়া আসিল পথে মদ ও আওরতলুটায়ে পায়ে নবীর, গাহে সব উম্মতঐ হের রসুলে-খোদা এলো ঐ।।
হাজার সে কাফের সেনা বদরে,তিন শত তের মমিন এধারে;হজরতে দেখিল যেই, কাঁপিয়া ডরেকহিল কাফের সব তাজিমের স্বরেঐ হের রসুলে-খোদা এলো ঐ।।
মনি উঠিবে সেথা খুশির কলরবঐ হের রসুলে খোদা এলো ঐ।।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।