এলো ফুলের মরশুম শরাব ঢালো সাকি
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
এলো ফুলের মরশুম শরাব ঢালো সাকি
বকুল শাখে কোকিল ওঠে ডাকি’।।
গেয়ে ওঠে বুলবুল আঙ্গুর-বাগে
নীল আঁখি লাল হলো রাঙ্-অনুরাগে
আজি ফুল-বাসরে শিরাজির জল্সা বরবাদ্ হবে না-কি।।
চাঁপার গেলাস ভরি’
ভোমরা মধু পিয়ে মহুয়া ফুলের বাসে আঁখি আসে ঝিমিয়ে।
পাপিয়া পিয়া পিয়া ডাকে বন-মাঝে গোলাপ-কপোল রাঙে
গোলাপী লাজে হৃদয়-ব্যথার সুধা আছে তব কাছে রেখো না তারে ঢাকি’।।
Transliteration in English
elo phuler marshum sharab dhalo saki bakul shakhe kokil othe daki’।। geye othe bulbul anggur-bage nil akhi lal halo rang-onurage aji phul-basre shirajir jalsa barbad habe na-ki।। chapar gelas bhari’ bhomra madhu piye mahuya phuler base akhi ase jhimiye। papiya piya piya dake ban-majhe golap-kapol range golapi laje hriday-bjathar sudha ache tab kache rekho na tare dhaki’।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“এলো ফুলের মরশুম শরাব ঢালো সাকি” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।