এসো শারদ প্রাতের পথিক এসো শিউলি বিছানো পথে
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
এসো শারদ প্রাতের পথিক এসো শিউলি বিছানো পথে।
এসো ধুইয়া চরণ শিশিরে এসো অরুণ-কিরণ-রথে।।
দলি, শাপলা শালুক শতদল এসো রাঙায়ে তোমার পদতল
নীল লাবনি ঝরায়ে চলচল এসো অরণ্য পর্বতে।।
এসো ভাদরের ভরা নদীতে ভাসায়েকেতকী পাতার তরণী
এসো বলাকার রঙ পালক কুড়ায়ে রাহি’ছায়াপথ-সরণি।
শ্যাম শদ্যে কুসুমে হাসিয়া এসো হিমেল হাওয়ায় ভাসিয়া
এসো ধরনীরে ভালোবাসিয়া দুর নন্দন-তীর হতে।।
Transliteration in English
eso sharad prater pathik eso shiuli bichano pathe। eso dhuiya charan shishire eso orun-kiran-rathe।। dali, shapla shaluk shatadal eso rangaye tomar padatal nil labni jharaye chalachal eso oranj parbte।। eso bhadrer bhara nadite bhasayeketki patar tarni eso balakar rang palak kuraye rahi’chayapath-sarni। shjam shadje kusume hasiya eso himel haoay bhasiya eso dharnire bhalobasiya dur nandan-tir hate।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“এসো শারদ প্রাতের পথিক এসো শিউলি বিছানো পথে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।