এ বাসি বাসরে আসিলে কে গো ছলিতে

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

এ বাসি বাসরে আসিলে কে গো ছলিতে।
কেন পুন বাঁশি বাজালে কাফি ললিতে।।

নিশীথ গভীরে কেন আঁখি-নীরে এলে ফিরে ফিরে গোপন কথা বলিতে।।

দলিত কুসুম-দলে রচিয়াছি শয়ন,
অন্ধ তিমির রাতি, নিভু নিভু নয়ন;
মরণ বেলায় প্রিয় আনিলে কি অমিয়,
এলে কি গো নিঠুর ঝরা ফুল দলিতে।।

এ বাসি বাসরে আসিলে কে গো ছলিতে ঠুংরী ।

Transliteration in English

e basi basre asile ke go chalite।
ken pun bashi bajale kaphi lalite।।

nishith gabhire ken akhi-nire ele phire phire gopan katha balite।।

dalit kusum-dale rachiyachi shayan,
ondh timir rati, nibhu nibhu nayan;
maran belay priy anile ki omiy,
ele ki go nithur jhara phul dalite।।

e basi basre asile ke go chalite thungri ।