আমার হৃদয় মন্দিরে ঘুমায় গিরিধারী
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
আমার হৃদয় মন্দিরে ঘুমায় গিরিধারী।
জাগে আমার জাগ্রত প্রেম দুয়ারে তার দ্বারী ॥
কানু আমার বুকে ঘুমায় –
ভক্তি জেগে চামর ঝুলায়,
শিয়রে দীপ আমার আঁখি, প্রীতি দাসী তারি ॥
চোরের মত মোর গুরুজন ঘুরুক কাছে কাছে –
আমি তাদের ভয় করিনে, (আমার) প্রেম যে জেগে আছে।
আধেক রাতে নিরালাতে
জাগবে হরি, ধরবে হাতে,
ওগো ধ্যান করে গো সেই আশাতে এ প্রাণ রাধা-প্যারী ॥
Transliteration in English
amar hriday mandire ghumay giridhari। jage amar jagrat prem duyare tar dbari ॥ kanu amar buke ghumay – bhakti jege chamar jhulay, shiyre dip amar akhi, priti dasi tari ॥ chorer mat mor gurujan ghuruk kache kache – ami tader bhay karine, (amar) prem je jege ache। adhek rate niralate jagbe hari, dharbe hate, ogo dhjan kare go sei ashate e pran radha-pjari ॥
উৎস ও যাচাই
এই লিরিক্সের উৎস গানের পাতায় উল্লেখ করা আছে। ভুল পেলে জানান, আমরা সংশোধন করব।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আমার হৃদয় মন্দিরে ঘুমায় গিরিধারী” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
আমার হৃদয় মন্দিরে ঘুমায় গিরিধারী।জাগে আমার জাগ্রত প্রেম দুয়ারে তার দ্বারী ॥
কানু আমার বুকে ঘুমায় –ভক্তি জেগে চামর ঝুলায়,শিয়রে দীপ আমার আঁখি, প্রীতি দাসী তারি ॥
চোরের মত মোর গুরুজন ঘুরুক কাছে কাছে –আমি তাদের ভয় করিনে, (আমার) প্রেম যে জেগে আছে।
আধেক রাতে নিরালাতেজাগবে হরি, ধরবে হাতে,ওগো ধ্যান করে গো সেই আশাতে এ প্রাণ রাধা-প্যারী ॥
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।