আমারে চোখ ইশারায় ডাক দিলে হায় কে গো দরদি
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
আমারে চোখ ইশারায় ডাক দিলে হায় কে গো দরদি।
খুলে দাও রং মহলার তিমির-দুয়ার ডাকিলে যদি।।
গোপনে চৈতী হাওয়ায় গুল্-বাগিচায় পাঠালে লিপি,
দেখে তাই ডাক্ছে ডালে কু কু ব’লে কোয়েলা ননদী।।
পাঠালে ঘূর্ণি-দূতী ঝড়-কপোতী বৈশাখে সখি
বরষায় সেই ভরসায় মোর পানে চায় জল-ভরা নদী।।
তোমারি অশ্রু ঝলে শিউলি তলে সিক্ত শরতে,
হিমানীর পরশ বুলাও ঘুম ভেঙে দাও দ্বার যদি রোধি।।
পউষের শূন্য মাঠে একলা বাটে চাও বিরহিণী,
দুঁহু হায় চাই বিষাদে, মধ্যে কাঁদে তৃষ্ণা-জলধি।।
ভিড়ে যা ভোর-বাতাসে ফুল-সুবাসে রে ভোমর কবি
ঊষসীর শিশ্-মহলে আস্তে যদি চাস্ নিরবধি।।
Transliteration in English
amare chokh isharay dak dile hay ke go dardi। khule dao rang mahlar timir-duyar dakile jadi।। gopne choiti haoay gul-bagichay pathale lipi, dekhe tai dakche dale ku ku b’le koela nandi।। pathale ghurni-duti jhar-kapoti boishakhe sakhi barshay sei bharsay mor pane chay jal-bhara nadi।। tomari oshru jhale shiuli tale sikt sharte, himanir parash bulao ghum bhenge dao dbar jadi rodhi।। pausher shunj mathe ekla bate chao birhini, duhu hay chai bishade, madhje kade trishna-jaldhi।। bhire ja bhor-batase phul-subase re bhomar kabi ushsir shish-mahle aste jadi chas nirabdhi।।