অঝোর ধারায় বর্ষা ঝরে সঘন তিমির রাতে
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
অঝোর ধারায় বর্ষা ঝরে সঘন তিমির রাতে।
নিদ্রা নাহি তোমায় চাহি’ আমার নয়ন-পাতে।।
ভেজা মাটির গন্ধ সনে
তোমার স্মৃতি আনে মনে,
বাদলী হাওয়া লুটিয়ে কাঁদেয়াঁধার আঙ্গিনাতে।।
হঠাত বনে আস্ল ফুলের বন্যা
পল্লবেরই কূলে
নাগকেশরের সাথে কদম কেয়া
ফুটল দুলে দুলে।
নবীন আমন ধানের ক্ষেতে
হতাশ বায়ু ওঠে মেতে,
মন উ’ড়ে যায় তোমার দেশে পূর্ব-হাওয়ারই সাথে।।
Transliteration in English
ojhor dharay barsha jhare saghan timir rate। nidra nahi tomay chahi’ amar nayan-pate।। bheja matir gandh sane tomar smriti ane mane, badli haoa lutiye kadeyadhar angginate।। hathat bane asl phuler banja pallberai kule nagkeshrer sathe kadam keya phutal dule dule। nabin aman dhaner kshete hatash bayu othe mete, man u’re jay tomar deshe purb-haoarai sathe।।