আকাশ হতে খসল তারা
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
আকাশ হতে খসল তারা আঁধার রাতে পথহারা॥
প্রভাত তারে খুঁজতে যাবে– ধরার ধুলায় খুঁজে পাবে
তৃণে তৃণে শিশিরধারা॥
দুখের পথে গেল চলে– নিবল আলো মরল জ্বলে।
রবির আলো নেমে এসে মিলিয়ে নেবে ভালোবেসে,
দুঃখ তখন হবে সারা॥
Transliteration in English
akash hate khasal tara adhar rate pathhara॥ prabhat tare khujte jabe– dharar dhulay khuje pabe trine trine shishirdhara॥ dukher pathe gel chale– nibal alo maral jbale। rabir alo neme ese miliye nebe bhalobese, duhkh takhan habe sara॥