আকাশ জুড়ে শুনিনু ওই বাজে

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

আকাশ জুড়ে শুনিনু ওই বাজে তোমারি নাম সকল তারার মাঝে॥

সে নামখানি নেমে এল ভুঁয়ে, কখন আমার ললাট দিল ছুঁয়ে,
শান্তিধারায় বেদন গেল ধুয়ে– আপন আমার আপনি মরে লাজে॥

মন মিলে যায় আজ ওই নীরব রাতে তারায়-ভরা ওই গগনের সাথে।

অমনি করে আমার এ হৃদয় তোমার নামে হোক-না নামময়,
আঁধারে মোর তোমার আলোর জয় গভীর হয়ে থাক্‌ জীবনের কাজে॥

Transliteration in English

akash jure shuninu oi baje tomari nam sakal tarar majhe॥

se namkhani neme el bhuye, kakhan amar lalat dil chuye,
shantidharay bedan gel dhuye– apan amar apni mare laje॥

man mile jay aj oi nirab rate taray-bhara oi gagner sathe।

omni kare amar e hriday tomar name hok-na namamay,
adhare mor tomar alor jay gabhir haye thak jibner kaje॥