অশান্তি আজ হানল একি দহনজ্বালা

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

অশান্তি আজ হানল একি দহনজ্বালা।

বিঁধল হৃদয় নিদয় বাণে বেদনঢালা ॥

বক্ষে জ্বালায় অগ্নিশিখা, চক্ষে কাঁপায় মরীচিকা–
মরণসুতোয় গাঁথল কে মোর বরণডালা॥

চেনা ভুবন হারিয়ে গেল স্বপনছায়াতে,
ফাগুনদিনের পলাশরঙের রঙিন মায়াতে।

যাত্রা আমার নিরুদ্দেশা, পথ-হারানোর লাগল নেশা–
অচিন দেশে এবার আমার যাবার পালা॥

Transliteration in English

oshanti aj hanal eki dahanjbala।

    bidhal hriday niday bane bedandhala ॥

bakshe jbalay ognishikha, chakshe kapay marichika–
maransutoy gathal ke mor barandala॥

chena bhuban hariye gel sbapanchayate,
phagundiner palasharnger rangin mayate।

jatra amar niruddesha, path-haranor lagal nesha–
ochin deshe ebar amar jabar pala॥