অল্প লইয়া থাকি, তাই মোর যাহা যায় তাহা যায়

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

অল্প লইয়া থাকি, তাই মোর যাহা যায় তাহা যায়।

কণাটুকু যদি হারায় তা লয়ে প্রাণ করে ‘হায় হায়’॥

নদীতটসম কেবলই বৃথাই প্রবাহ আঁকড়ি রাখিবারে চাই,
একে একে বুকে আঘাত করিয়া ঢেউগুলি কোথা ধায়॥

যাহা যায় আর যাহা-কিছু থাকে সব যদি দিই সঁপিয়া তোমাকে
তবে নাহি ক্ষয়, সবই জেগে রয় তব মহা মহিমায়।

তোমাতে রয়েছে কত শশী ভানু, হারায় না কভু অণু পরমাণু,
আমারই ক্ষুদ্র হারাধনগুলি রবে না কি তব পায়॥

Transliteration in English

olp laiya thaki, tai mor jaha jay taha jay।

kanatuku jadi haray ta laye pran kare ‘hay hay’॥

naditatasam kebalai brithai prabah akri rakhibare chai,
eke eke buke aghat kariya dheuguli kotha dhay॥

jaha jay ar jaha-kichu thake sab jadi dii sapiya tomake
tabe nahi kshay, sabai jege ray tab maha mahimay।

tomate rayeche kat shashi bhanu, haray na kabhu onu parmanu,
amarai kshudr haradhanguli rabe na ki tab pay॥