অন্তরে জাগিছ অন্তরযামী
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
অন্তরে জাগিছ অন্তরযামী।
তবু সদা দূরে ভ্রমিতেছি আমি॥
সংসারসুখ করেছি বরণ,
তবু তুমি মম জীবনস্বামী॥
না জানিয়া পথ ভ্রমিতেছি পথে
আপন গরবে অসীম জগতে।
তবু স্নেহনেত্র জাগে ধ্রুবতারা,
তব শুভ আশিস আসিছে নামি॥
Transliteration in English
ontre jagich ontarjami। tabu sada dure bhramitechi ami॥ sangsarsukh karechi baran, tabu tumi mam jibansbami॥ na janiya path bhramitechi pathe apan garbe osim jagte। tabu snehnetr jage dhrubtara, tab shubh ashis asiche nami॥