অনেক পাওয়ার মাঝে মাঝে কবে
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
অনেক পাওয়ার মাঝে মাঝে কবে কখন একটুখানি পাওয়া,
সেইটুকুতেই জাগায় দখিন হাওয়া॥
দিনের পরে দিন চলে যায় যেন তারা পথের স্রোতেই ভাসা,
বাহির হতেই তাদের যাওয়া আসা।
কখন আসে একটি সকাল সে যেন মোর ঘরেই বাঁধে বাসা,
সে যেন মোর চিরদিনের চাওয়া॥
হারিয়ে যাওয়া আলোর মাঝে কণা কণা কুড়িয়ে পেলেম যারে
রইল গাঁথা মোর জীবনের হারে।
সেই-যে আমার জোড়া-দেওয়া ছিন্ন দিনের খণ্ড আলোর মালা
সেই নিয়ে আজ সাজাই আমার থালা –
এক পলকের পুলক যত, এক নিমেষের প্রদীপখানি জ্বালা,
একতারাতে আধখানা গান গাওয়া॥
Transliteration in English
onek paoar majhe majhe kabe kakhan ektukhani paoa, seitukutei jagay dakhin haoa॥ diner pare din chale jay jen tara pather srotei bhasa, bahir hatei tader jaoa asa। kakhan ase ekti sakal se jen mor gharei badhe basa, se jen mor chirdiner chaoa॥ hariye jaoa alor majhe kana kana kuriye pelem jare rail gatha mor jibner hare। sei-je amar jora-deoa chinn diner khand alor mala sei niye aj sajai amar thala – ek palker pulak jat, ek nimesher pradipkhani jbala, ektarate adhkhana gan gaoa॥