অনেক দিয়েছ নাথ
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
অনেক দিয়েছ নাথ
আমায় অনেক দিয়েছ নাথ,
আমার বাসনা তবু পুরিল না–
দীনদশা ঘুচিল না, অশ্রুবারি মুছিল না,
গভীর প্রাণের তৃষা মিটিল না, মিটিল না॥
দিয়েছ জীবন মন, প্রাণপ্রিয় পরিজন,
সুধাস্নিগ্ধ সমীরণ, নীলকান্ত অম্বর, শ্যামশোভা ধরণী।
এত যদি দিলে, সখা, আরো দিতে হবে হে–
তোমারে না পেলে আমি ফিরিব না, ফিরিব না॥
Transliteration in English
onek diyech nath amay onek diyech nath, amar basna tabu puril na– dinadsha ghuchil na, oshrubari muchil na, gabhir praner trisha mitil na, mitil na॥ diyech jiban man, pranpriy parijan, sudhasnigdh samiran, nilkant ombar, shjamshobha dharni। et jadi dile, sakha, aro dite habe he– tomare na pele ami phirib na, phirib na॥