অনিমেষ আঁখি সেই কে দেখেছে

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

অনিমেষ আঁখি সেই কে দেখেছে
যে আঁখি জগতপানে চেয়ে রয়েছে॥

রবি শশী গ্রহ তারা হয় নাকো দিশাহারা,
সেই আঁখি ’পরে তারা আঁখি রেখেছে॥

তরাসে আঁধারে কেন কাঁদিয়া বেড়াই,
হৃদয়-আকাশ-পানে কেন না তাকাই?

ধ্রুবজ্যোতি সে নয়ন জাগে সেথা অনুক্ষণ,
সংসারের মেঘে বুঝি দৃষ্টি ঢেকেছে॥

Transliteration in English

onimesh akhi sei ke dekheche
je akhi jagatpane cheye rayeche॥

rabi shashi grah tara hay nako dishahara,
sei akhi ’pare tara akhi rekheche॥

tarase adhare ken kadiya berai,
hriday-akash-pane ken na takai?

dhrubjjoti se nayan jage setha onukshan,
sangsarer meghe bujhi drishti dhekeche॥