বেদে কি তার মর্ম জানে

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

বেদে কি তার মর্ম জানে।

যেরূপ সাঁইয়ের লীলাখেলা
আছে এই দেহ-ভুবনে।।

পঞ্চতত্ত্ব বেদের বিচার
পন্ডিতেরা করেন প্রচার।

মানুষতত্ত্ব ভজনের সার
বেদ ছাড়া বৈরাগ্যের মানে।।

গোলে হরি বললে কি হয়
নিগূঢ়তত্ত্ব নিরালা পায়
নীরে ক্ষীরে যুগলে রয়
সাঁইয়ের বারামখানা সেইখানে।।

পড়িলে কি পায় পদার্থ
আত্মতত্ত্বে যারা ভ্রান্ত।

লালন বলে সাধু মহান্ত
সিদ্ধি হয় আপনারে চিনে।।

Transliteration in English

bede ki tar marm jane।

jerup saiyer lilakhela
ache ei deh-bhubne।।

panchatattb beder bichar
panditera karen prachar।

manushatattb bhajner sar
bed chara boiragjer mane।।

gole hari balle ki hay
nigurhatattb nirala pay
nire kshire jugle ray
saiyer baramkhana seikhane।।

parile ki pay padarth
atmatttbe jara bhrant।

lalan bale sadhu mahant
siddhi hay apnare chine।।