আমি ঐ চরণে দাসের যোগ্য নই

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

আমি ঐ চরণে দাসের যোগ্য নই।

নইলে মোর দশা কি এমন হয়।।

ভাব জানিনে প্রেম জানিনে
দাসী হতে চাই চরণে।

ভাব দিয়ে ভাব নিলে মনে
সেই সে রাঙ্গা চরণ পায়।।

নিজগুনে পদারবিন্দু
দেন যদি সাঁই দীনবন্ধু
তবে তরি ভবসিন্ধু
নইলে না দেখি উপায়।।

অহল্যা পাষানী ছিল
প্রভুর চরণ ধূলায় মানব হলো।

লালন পথে পড়ে র’লো
যা করে সাঁই দয়াময়।।

Transliteration in English

ami oi charne daser jogj nai।

naile mor dasha ki eman hay।।

bhab janine prem janine
dasi hate chai charne।

bhab diye bhab nile mane
sei se rangga charan pay।।

nijgune padarbindu
den jadi sai dinabndhu
tabe tari bhabsindhu
naile na dekhi upay।।

ohlja pashani chil
prabhur charan dhulay manab halo।

lalan pathe pare r’lo
ja kare sai dayamay।।