কেন সময় বুঝে বাঁধাল বাঁধলে না
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
কেন সময় বুঝে বাঁধাল বাঁধলে না
জল শুকাবে মীন পালাবে
পস্তাবিরে ভাই মনা।।
ত্রিবেনীর তীর ধারে
মীনরূপে সাঁই বিরাজ করে।
উপর উপর বেড়াও ঘুরে
গভীরে কেন ডুবলেনা ।।
মাসান্তে মহাযোগ হয়
নিরস হতে রস ভেসে যায়।
করিয়ে সে যোগের নির্ণয়
মীনরূপ খেলা দেখলে না।।
জগত জোড়া মীন অবতার
মর্ম আছে সন্ধির উপর।
সিরাজ সাঁই কয় লালন তোমার
সন্ধানীকে চিনলে না।।
Transliteration in English
ken samay bujhe badhal badhle na jal shukabe min palabe pastabire bhai mana।। tribenir tir dhare minrupe sai biraj kare। upar upar berao ghure gabhire ken dublena ।। masante mahajog hay niras hate ras bhese jay। kariye se joger nirnay minrup khela dekhle na।। jagat jora min obtar marm ache sandhir upar। siraj sai kay lalan tomar sandhanike chinle na।।