প্রেম করা কি কথার কথা
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
প্রেম করা কি কথার কথা
প্রেমে মজে হরি নিলো গলায়ে কাঁথা।।
একদিন রাধে মান করিয়ে
ছিলেন ধনী শ্যাম ত্যাজিয়ে।
মানের দায়ে শ্যাম যোগী হয়ে
মুড়ালেন মাথা।।
আর এক প্রেমে মজে ভোলা
শ্মশানে মশানে খেলা।
গলে শক্তি হাড়ের মালা
পাগল অবস্থা।।
রূপ সনাতন উজির ছিলো
প্রেমে মজে ফকির হলো।
লালন বলে এমনি জেনো
প্রেমের ক্ষমতা।।
Transliteration in English
prem kara ki kathar katha preme maje hari nilo galaye katha।। ekdin radhe man kariye chilen dhani shjam tjajiye। maner daye shjam jogi haye muralen matha।। ar ek preme maje bhola shmashane mashane khela। gale shakti harer mala pagal obstha।। rup sanatan ujir chilo preme maje phakir halo। lalan bale emni jeno premer kshamta।।