সোনার মানুষ ভাসছে রসে

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

সোনার মানুষ ভাসছে রসে

যে জেনেছে রসপন্থি সে
দেখিতে পায় অনায়াসে।।

তিনশো ষাট রসের নদী
বেগে ধায় ব্রহ্মাণ্ড ভেধী।

তার মাঝে রূপ নিরবধি
ঝলক দিচ্ছে এই মানুষে।।

মাতা পিতার নাই ঠিকানা
অচিন দেশে বসত খানা।

আজগুবি তার আওনা যাওনা
কারণবারির যোগ বিশেষে।।

অমাবস্যায় চন্দ্র উদয়
দেখতে যার বাসনা হৃদয়।

লালন বলে থেকো সদাই
ত্রিবেনীর ঘাটে বসে।।

Transliteration in English

sonar manush bhasche rase

je jeneche rasapnthi se
dekhite pay onayase।।

tinsho shat raser nadi
bege dhay brahmand bhedhi।

tar majhe rup nirabdhi
jhalak dichche ei manushe।।

mata pitar nai thikana
ochin deshe basat khana।

ajgubi tar aona jaona
karanbarir jog bisheshe।।

omabsjay chandr uday
dekhte jar basna hriday।

lalan bale theko sadai
tribenir ghate base।।