সমুদ্রের কিনারে থেকে
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
সমুদ্রের কিনারে থেকে
জল বিনে চাতকী ম’লো।
হায়রে বিধি ওরে বিধি
তোর মনে কি ইহাই ছিলো।।
নবঘন বিনে বারি
খায় না চাতক অন্য বারি।
চাতকের প্রতিজ্ঞা ভারি
যায় যাবে প্রাণ সেও ভালো।।
চাতক থাকে মেঘের আশে
মেঘ বরিষণ অন্য দেশে।
বলো চাতক বাঁচে কিসে
ওষ্ঠাগত প্রাণ আকুল।।
লালন ফকির বলে রে মন
হলো না মোর ভজন সাধন।
ভুলে সিরাজ সাঁইজীর চরণ
মানব জনম বৃথা গেল।।
Transliteration in English
samudrer kinare theke jal bine chatki m’lo। hayre bidhi ore bidhi tor mane ki ihai chilo।। nabaghan bine bari khay na chatak onj bari। chatker pratigya bhari jay jabe pran seo bhalo।। chatak thake megher ashe megh barishan onj deshe। balo chatak bache kise oshthagat pran akul।। lalan phakir bale re man halo na mor bhajan sadhan। bhule siraj saijir charan manab janam britha gel।।