গুরু সুভাব দাও আমার মনে
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
রাঙ্গা চরণ যেন ভুলিনে।
গুরু সুভাব দাও আমার মনে।।
তুমি নির্দয় যাহার প্রতি
সদাই ঘটে তার কুমতি।
তুমি মনরথের হংসরথি
যথা লও যাই সেখানে।।
তুমি মনের মন তরী
তুমি তন্ত্রের তন্ত্রী।
তুমি যন্ত্রের যন্ত্রী
না বাজাও বাজবে কেনে।।
আমার জন্ম অন্ধ মন নয়ন
তুমি বৈদ্য সচেতন।
চরণ দেখবো আশায় কয় লালন
জ্ঞানঅঞ্জন দাও মোর নয়নে।।
Transliteration in English
rangga charan jen bhuline। guru subhab dao amar mane।। tumi nirday jahar prati sadai ghate tar kumti। tumi manarther hangsarthi jatha lao jai sekhane।। tumi maner man tari tumi tantrer tantri। tumi jantrer jantri na bajao bajbe kene।। amar janm ondh man nayan tumi boidj sachetan। charan dekhbo ashay kay lalan gyanaonjan dao mor nayne।।