এক ফুলের মর্ম জানতে হয়
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
এক ফুলের মর্ম জানতে হয়
যে ফুলে অটল বিহারী
বলতে লাগে ভয়।।
ফুলে মধু প্রফুল্লতা,
ফলে তার অমৃত সুধা।
এমন ফুল দুনিয়ায় পয়দা
জানিলে দুর্গতি যায়।।
চিরদিন সেই যে ফুল,
দিন দুনিয়ার মকবুল।
যাতে পয়দা দিনের রাসুল,
সে ফুলতো সামান্য নয়।।
জন্মপথে ফুলের ধ্বজা
ফুল ছাড়া নয় গুরু পূজা।
সিরাজ সাঁই কয় এ ভেধ বুঝা
লালন ভেড়োর কার্য নয়।।
Transliteration in English
ek phuler marm jante hay je phule otal bihari balte lage bhay।। phule madhu praphullta, phale tar omrit sudha। eman phul duniyay payda janile durgti jay।। chirdin sei je phul, din duniyar makbul। jate payda diner rasul, se phulto samanj nay।। janmapthe phuler dhbaja phul chara nay guru puja। siraj sai kay e bhedh bujha lalan bheror karj nay।।