গেড়ে গাঙ্গেরে ক্ষ্যাপা

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

গেড়ে গাঙ্গেরে ক্ষ্যাপা

হাপুর হুপুর ডুব পাড়িলে।

এবার মজা যাবে বোঝা
কার্তিকের উলানির কালে।।

কুতবি যখন কফের জ্বালায়
তাবিজ তাগা বাঁধবি গলায়।

তাতে কি রোগ হবে ভালাই
মস্তকের জল শুষ্ক হলে।।

বাইচালা দেয় ঘড়ি ঘড়ি
ডুব পারিস কেন তাড়াতাড়ি।

প্রবল হবে কফের নাড়ি
যাতে হানি জীবনমূলে।।

ক্ষান্ত দে রে ঝাঁপই খেলা
শান্ত হরে ও মনভোলা।

লালন কয় আছে বেলা
দেখলি নারে চক্ষু মেলে।।

Transliteration in English

gere ganggere kshjapa

hapur hupur dub parile।

ebar maja jabe bojha
kartiker ulanir kale।।

kutbi jakhan kapher jbalay
tabij taga badhbi galay।

tate ki rog habe bhalai
mastker jal shushk hale।।

baichala dey ghari ghari
dub paris ken taratari।

prabal habe kapher nari
jate hani jibanmule।।

kshant de re jhapai khela
shant hare o manbhola।

lalan kay ache bela
dekhli nare chakshu mele।।