চেয়ে দেখনা রে মন দিব্যনজরে

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

চেয়ে দেখনা রে মন দিব্যনজরে।

চার চাঁদে দিচ্ছে ঝলক মণিকোঠার ঘরে।।

হলে সে চাঁদের সাধন
অধর চাঁদ হয় দরশন, হয়রে।

চাঁদেতে চাঁদের আসন রেখেছে ঘিরে।।

চাঁদে চাঁদ ঢাকা দেওয়া
চাঁদে দেয় চাঁদের খেওয়া, দেয়রে।

জমিনেতে ফলছে মেওয়া
চাঁদের সুধা ঝরে।।

নয়নচাঁদ প্রসন্ন যার
সকল চাঁদ দৃষ্ট হয় তার, হয়রে।

লালন বলে বিপদ আমার
গুরু চাঁদ ভুলেরে।।

Transliteration in English

cheye dekhna re man dibjanajre।

char chade dichche jhalak manikothar ghare।।

hale se chader sadhan
odhar chad hay darashan, hayre।

chadete chader asan rekheche ghire।।

chade chad dhaka deoa
chade dey chader kheoa, deyre।

jaminete phalche meoa
chader sudha jhare।।

nayanchad prasann jar
sakal chad drisht hay tar, hayre।

lalan bale bipad amar
guru chad bhulere।।