কোথায় রইলে হে দয়াল কাণ্ডারি

দেখা হয়েছে: 1

Bangla Lyrics

কোথায় রইলে হে দয়াল কাণ্ডারি।

এ ভবতরঙ্গে আমায় দাও এসে চরনতরী।।

পাপীকে করিতে তারণ
নাম ধরেছ পতিত পাবন।

সেই ভরসায় আছি যেমন,
চাতক মেঘ নিহারি।।

যতই করি অপরাধ
তথাপি হে তুমি নাথ।

মারিলে মরি নিতান্ত
বাঁচালে বাঁচতে পারি।।

সকলরে নিলে পারে
আমারে না চাইলে ফিরে।

লালন বলে এ সংসারে
আমি কি তোর এতই ভারি।।

Transliteration in English

kothay raile he dayal kandari।

e bhabatarngge amay dao ese charanatri।।

papike karite taran
nam dharech patit paban।

sei bharsay achi jeman,
chatak megh nihari।।

jatai kari opradh
tathapi he tumi nath।

marile mari nitant
bachale bachte pari।।

sakalre nile pare
amare na chaile phire।

lalan bale e sangsare
ami ki tor etai bhari।।

উৎস ও যাচাই

এই লিরিক্সের উৎস গানের পাতায় উল্লেখ করা আছে। ভুল পেলে জানান, আমরা সংশোধন করব।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“কোথায় রইলে হে দয়াল কাণ্ডারি” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“কোথায় রইলে হে দয়াল কাণ্ডারি” গানটি শুরু হয়:

কোথায় রইলে হে দয়াল কাণ্ডারি।
এ ভবতরঙ্গে আমায় দাও এসে চরনতরী।।
পাপীকে করিতে তারণনাম ধরেছ পতিত পাবন।
সেই ভরসায় আছি যেমন,চাতক মেঘ নিহারি।।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“কোথায় রইলে হে দয়াল কাণ্ডারি” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।